মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

কালীগঞ্জের ইয়াকুব ফেন্সিডিলসহ হাতেনাতে আটক


সাতক্ষীরা সদরের আলিপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বিশেষ অভিযানে ঢাকাগামী ইমাদ পরিবহন থেকে ৩২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে।


আটক যুবকের নাম ইয়াকুব হোসেন (২৫)। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চালতেবাড়ীয়া গ্রামের ফজর আলীর ছেলে।


বুধবার (২২ অক্টোবর) রাতের দিকে ডিবি পুলিশের এসআই মোঃ হেমায়েতুল হোসেনের নেতৃত্বে আলিপুর চেকপোস্ট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় তল্লাশির জন্য থামানো ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ফেন্সিডিলসহ ইয়াকুবকে আটক করা হয়।


এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্যা জানান, আটককৃত ইয়াকুবের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


ডিবি পুলিশের প্রাথমিক ধারণা, ফেন্সিডিলগুলো ভারতে তৈরি এবং সীমান্ত এলাকা দিয়ে দেশে প্রবেশের পর রাজধানীতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

মাদকদ্রব্য উদ্ধারে এবং সংশ্লিষ্ট চক্রকে শনাক্তে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag
আরও খবর