নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পীরগাছায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করলেন জাপা নেতা!! স্বাক্ষী অপর দুই বিএনপি নেতা; সমালোচনার ঝড়

রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়ন বিএনপি সহসভাপতি সাইদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ মামলার স্বাক্ষী হয়েছেন একই দলের ওই ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ বাবুল ও সাধারণ সম্পাদক মনছুর আলী মেম্বার। আর বাদী হয়েছেন জাতীয় পার্টির ওয়ার্ড সভাপতি জিল্লুর রহমান ওরফে দরবেশ। মিথ্যা মামলা প্রত্যাহার ও ইউনিয়ন বিএনপি সভাপতি-সম্পাদকের পদত্যাগের দাবিতে শনিবার (১০ মে) দুপুরে চৌধুরাণী বাজারে মানববন্ধন করেছেন সর্বস্তরের জনগণ।    

ভূক্তভোগী সাইদুর রহমান বলেন, আমার জনপ্রিয়তা ও জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে ইউনিয়ন বিএনপি নেতারা পৃষ্টপোষক ও ইন্ধন দিয়ে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির নেতা জিল্লুর রহমানের সহযোগিতায় তার নামে মিথ্যা মামলা দায়ের করেন। শুধু মামলা দিয়ে তারা থেমে যাননি। গত ৪ মে জিল্লুর রহমান অতর্কিভাবে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে পেটের বামপাশে আঘাত করে। তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। পরে তিনি ইউনিয়ন বিএনপির কাছে ন্যায়বিচার চাইলে তারা সঠিক বিচার না করে উল্টো তার বিপক্ষে মামলার স্বাক্ষী হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। 

স্থানীয় মতলেবুর রহমান ও সোলায়মান আলী বলেন, ইউনিয়ন বিএনপির দায়িত্বশীল পদে থেকে তারা কিভাবে আরেক বিএনপি নেতার বিপক্ষে গিয়ে মামলার স্বাক্ষী হলেন। আর মামলার বাদী ওয়ার্ড জাপার সভাপতি। আমরা অচিরেই ইউনিয়ন বিএনপি থেকে তাদের পদত্যাগের দাবি জানাই।

মামলার বাদী জিল্লুর রহমানকে এবিষয়ে জানতে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। 

ইউনিয়ন বিএনপি সভাপতি ও মামলার স্বাক্ষী হারুন অর রশিদ বাবুল জানান, এটা তাদের পারিবারিক ঝামেলা। আর আমাদের যে স্বাক্ষী বানানো হয়েছে এবিষয়ে আমরা কিছুই জানিনা।                    

উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ জানান, বিষয়টি আমি শুনেছি। যদি এমন কোন ঘটনা ঘটে থাকে তাহলে আমরা তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জীবন রহমান, স্বাধীন মিয়া, আব্দুল মতিন, সাইফুল ইসলাম বিপ্লব সহ অনেকে। 

আরও খবর