জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ

রংপুরের পীরগাছায় বাংলাদেশ মাদ্রাসা অ্যাসোসিয়েশনের উদ্যোগে জান্নাতুল মাওয়া মডেল  মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার  (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাজবাড়ী (পাকারমাথা) বাজারস্থ মাদ্রাসা হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ মাদ্রাসা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল জব্বার।

জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক আবু সেলিমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক রেজাউল করিম খাজা, সহকারী শিক্ষক আব্দুর রহমান ও নাজমুল হোসাইন, অভিভাবক মজনু মিয়া এবং শফিকুল ইসলাম সহ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের শিক্ষাজীবনে আরও এগিয়ে নিতে এ ধরনের বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও দেশ-সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

পরে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৫২ জন ছাত্র-ছাত্রীদের হাতে নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

Tag
আরও খবর