জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর

চেক হস্তান্তর

ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে রংপুর পানসি কনভেনশন সেন্টারে দুটি মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়। 

এর আগে বার্ষিক আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির সিনিয়র সহকারী ব্যবস্থাপনা পরিচালক হাফিজার রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা রোটারিয়ান গিয়াস উদ্দীন চৌধুরী।

পীরগাছা জোনাল ইনচার্জ মাওলানা আব্দুল হাই এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন এমএ সাত্তার, কোম্পানির রংপুর বিভাগের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মাওলানা রবিউল ইসলাম, রংপুর জোনাল ইনচার্জ দিলরুবা আক্তার, কিশোরগঞ্জ উপজেলার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক, সেতাবগঞ্জের ইনচার্জ ফাহিমা বেগম, গাইবান্ধার ইনচার্জ আনোয়ার হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। 

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন বিভিন্ন কার্যালয়ের ইনচার্জবৃন্দ।

বক্তারা বলেন, ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির প্রতিষ্ঠার পর থেকে বীমাগ্রাহকদের প্রতি তাদের সার্বক্ষনিক সজাগ দৃষ্টি ও ক্রমাগত গ্রাহকদের উচ্চ গুনগত মানের সেবা প্রদান করে আর্থিক নিরাপত্তার মাধ্যমে জীবনমান উন্নত। ব্যক্তি ও পরিবারের অধিকতর আর্থিক নিরাপত্তার ব্যবস্থা। বীমাগ্রাহকের সঞ্চয় সমূহকে একত্রিত করে বিভিন্ন হীতকর ও লাভজনক প্রকল্পে বিনিয়োগ করে আকর্ষনীয় হারে বোনাস প্রদান করে আসছে। এসময় ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের পুরস্কার প্রদান করা হয়। 

পরে মাওলানা আব্দুল হাই এর দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানের সকল কার্যক্রম শেষ হয়।

আরও খবর