নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

বাঘায় জাতীয় ভোটার দিবস পালিত

 “ভোটার হব নিয়ম মেনে,ভোট দিব যোগ্যজনে’’প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর বাঘায়  বনাঢ্য রালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ দিবসটি পালন করা হয়। 

সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় নির্বাচন অফিসার মজিবুল আলমের সঞ্চলনায় এ সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। তিনি  সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমাদের দেশে একজন মানুষের ভোটার আইডি কার্ড প্রমান করে তিনি বাংলাদেশের নাগরিক। এটি সকল ক্ষেত্রে প্রজেয্য। আর এসব ভোটারদের ডাটা বেইজ তৈরী করে সেবা প্রদান করছে বাংলাদেশ নির্বাচন কমিশন

আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এড: লায়েব উদ্দিন লাভলু বলেন, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এখন তথ্য  প্রযুক্তির বিষয়ে উন্মুক্ত বাংলাদেশ। এমন একটি সময় ছিল, যখন একজন ব্যাক্তি দুই-বা একাধিক জায়গায় ভোট দিতো। কিন্তু এখন সে সুযোগ নেই। এখন জনগণের সেবা নিশ্চিত করার লক্ষে হাল নাগাদ ভোটার  সেবা কার্যক্রম  এবং জাতীয় পরিচয় পত্র প্রদান অব্যাহত রেখেছে  নির্বাচন কমিশন ইসি।

উক্ত সভায়  অন্যান্যদের বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, বাঘা থানা অফিসার ইনচার্জ(তদন্ত) আব্দুল করিম, মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাঘা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  আ.ফ.ম. হাসান, মুক্তি যোদ্ধা জনাব আলী ও বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা । 

উপস্থিত ছিলেন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, উপজেলা আনসার  ভিডিবি কর্মকর্তা  মিলন কুমার দাস, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ-সহ বাঘা রহমতুল্লা বালিকা বিদ্যালয়ের স্কাউট দল। #


Tag
আরও খবর