জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন

রাজশাহী, ১৫ সেপ্টেম্বর ২০২৬: সম্প্রতি রাজশাহীতে একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, দীর্ঘ ১৪ বছরেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার না হওয়া এবং অব্যাহত গুম, খুন, মামলা, হয়রানি ও হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটি সহ অন্যান্য সংগঠনের সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর জিরো পয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক দিনকালের রাজশাহী ব্যুরো প্রধান আব্দুস সবুরের সভাপতিত্বে এই মানববন্ধন হয়।


এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাগর নোমানী,  সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিক, পরিচালক মোহাম্মদ আবির, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী রক্ষা সংরক্ষণ কমিটির সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক সুজাউদ্দিন ছোটন, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনী নিরো, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ খান, সাবেক সভাপতি শরিফুল ইসলাম তোতা, রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি, মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের সভাপতি রাজিব প্রমুখ।


বক্তারা বলেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হুমকি ও হয়রানির ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে বহুল আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীর মুক্তির দাবিও তোলা হয়।

সম্প্রতি রাজশাহীতে দৈনিক সকালের সময় পত্রিকায় একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অবিলম্বে সেই হুমকিদাতাকে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।

তারা আরও বলেন, ৫ আগস্টের পর রাজশাহী প্রেসক্লাব জবরদখলের অভিযোগ উঠেছিল। এ ঘটনায় কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুসহ সাংবাদিকতার আড়ালে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।


রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন সংহতি জানিয়ে বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা, সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধ, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। তিনি রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সুখে-দুঃখে পাশে থাকার কথাও জানান।


রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, সাগর-রুনি দম্পতি হত্যার সঙ্গে জড়িত হত্যাকারী ও ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করতে হবে। একই সঙ্গে গত ২০ বছরে যেসব সাংবাদিককে হত্যা ও গুম করা হয়েছে, সেসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, সারাদেশে সাংবাদিকদের হুমকি, নির্যাতন ও হয়রানির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও মামলা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। সম্প্রতি সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও হুমকির অভিযোগের প্রসঙ্গ তুলে মামুন বলেন, এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তার দাবিতে রাজপথে নামতে বাধ্য হতে হবে।


মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি সরকার শরিফুল ইসলাম ও শাহরিয়ার অন্তু, রাজশাহীর আলোর সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নূরে ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মোজাম্মেল বাবু, পাঠাগার সম্পাদক সুরুজ আলী, কার্যনির্বাহী সদস্য ও প্রকাশকালের সম্পাদক রাজিব আলী রাতুল, সদস্য রাউফ উদ্দিন রাফি, আকবর হোসেন, রুবেল সরকার, সানিসহ সিনিয়র সাংবাদিক মামুন রেজা, ওবাইদুল ইসলাম রবি, আবুল কালাম আজাদ, ফারুক হোসেন, লিয়াকত হোসেন, শাহীন সাগর, মাজহারুল ইসলাম চপল ও অন্যান্যরা।

Tag
আরও খবর