নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

মান্দায় ছাত্রীকে কুপ্রস্তাব প্রধান শিক্ষক সুনীল ও সহকারী শিক্ষক জিমকে বহিষ্কারের দাবি

মান্দায় ছাত্রীকে কুপ্রস্তাব প্রধান শিক্ষক সুনীল ও সহকারী শিক্ষক জিমকে বহিষ্কারের দাবি

রাজশাহীর তানোরর সীমান্তবর্তী নওগাঁর মান্দা উপজেলার শিশইল উচ্চ বিদ্যালয়ের দুই লম্পট শিক্ষককে প্রায় ৪ ঘণ্টা শিক্ষার্থী ও অভিভাবকরা অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় স্কুলের সহকারী শিক্ষক (গণিত) আবু হেনা জিম ও বিভিন্ন অপকর্মের অভিযোগে প্রধান শিক্ষক সুশীল কুমার প্রামানিককে এ অবরুদ্ধ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। 


এমন জঘন্য চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, চলতি মাসের (১৯ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে শিশইল উচ্চ বিদ্যালয়ে। স্কুল কক্ষে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছিল। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেন। এদিকে মানুষ গড়ার কারিগর রুপি অমানুষ দুই শিক্ষকের এমন জঘন্য কান্ডে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে দুই শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি।  


শিশইল স্কুলের বেশকিছু শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, স্কুলের সহকারী শিক্ষক আবু হেনা জিম ছাত্রীদের সঙ্গে প্রায় সময় অসৌজন্যমূলক আচরণ করেন এবং প্রাইভেট পড়ানোর সুযোগে এক ছাত্রীকে কুপ্রস্তাব দেন। এ ঘটনায় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করলেও তিনি বিষয়টি আমলে না নিয়ে ধাপা চাপা দেন। কিছু দিন আগে ওই শিক্ষার্থীকে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেন শিক্ষক জিম। পরে অভিযুক্ত শিক্ষক আবু হেনা জিমকে নিয়ে আলোচনায় বসেন শিক্ষার্থী ও অভিভাবকরা। আলোচনা চলাকালীন একপর্যায়ে প্রধান শিক্ষক সুশীল কুমার প্রামানিক ক্ষিপ্ত হয়ে উঠে গিয়ে উপস্থিত শিক্ষার্থীদের উপরে চড়াও হয়ে গালিগালাজ করে মারধরের হুমকি দেন। এরপর শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের অবরুদ্ধ করেন এবং অভিযুক্ত এ দুই লম্পট শিক্ষকের অপসারণ দাবি করেন।


অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক আবু হেনা জিম বলেন, ওই ছাত্রী সম্পর্কে আমার নাতনি হয় এবং আমার কাছে প্রাইভেট পড়ে। তার সাথে এমনিতেই দুষ্টুমি করে থাকি। তাকে নিয়ে আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেটি সম্পূর্ণ মিথ্যা।   


প্রধান শিক্ষক সুশীল কুমার প্রামাণিক বলেন, আমার বিষয়ে যে অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়। এলাকার কিছু ব্যক্তি স্কুলের মানক্ষুন্ন করতে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর