নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

তানোরে জনপ্রিয়তার শীর্ষে এগিয়ে উপজেলা চেয়ারম্যান ময়না

তানোরে জনপ্রিয়তার শীর্ষে এগিয়ে উপজেলা চেয়ারম্যান ময়না


 


সারোয়ার হোসেন,তানোর: লুৎফর হায়দার রশীদ ময়নার রাজনীতির শুরু হয় ২০০৩ সালে আওয়ামী যুবলীগ দিয়ে, তিনি টানা ১২ বছর তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন। দ্বায়িত্ব পালন কালে তিনি ২০১১ সালে তানোর উপজেলার ১ নং কলমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন।


২০১৫ সালের ২৩ এপ্রিলে তিনি উপজেলা আওয়ামী যুবলীগের শীর্ষ নেতৃত্ব ও যুবলীগ নেতাকর্মীর ভালবাসায় তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নির্বাচিত হন। কলমা ইউপির আপামর জনতার ভালোবাসায় ২০১৬ সালে ২৩ এপ্রিলে আবারো তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত কলমা ইউপি নির্বাচনে নৌকার প্রতীক পেয়ে বিপুল ভোটে বিজয়ী হন। কলমা ইউপি চেয়ারম্যান থাকা অবস্থায়, তানোর উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ভালোবাসায় ২০১৯ সালের ১০ মার্চ তানোর উপজেলা পরিষদ নির্বাচনে লুৎফর হায়দার রশিদ ময়না বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত নৌকা প্রতীক পান, এবং তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। জনকল্যাণকামী ময়না চেয়ারম্যানকে ঘিরেই চলছে তানোর উপজেলা আওয়ামী লীগের রাজনীতি, তিনিই নেতাকর্মীদের একমাত্র ভরসা। বর্তমানে তানোর উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করছেন লুৎফর হায়দার রশীদ ময়না।



বর্তমান তানোর উপজেলা আওয়ামী লীগের দায়িত্বসীল নেতাদের রাজনৈতিক কর্মকান্ডের ভূমিকা নাই বললেই চলে। যার সত্যতা পাওয়া গেছে সদ্য জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিশাল ভরাডুবি ঘটনা। যে ৩টি ইউনিয়নে নৌকা বিজয়ী তা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশীদ ময়নার অক্লান্ত পরিশ্রমের জন্য হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের দাবি, একমাত্র ময়না চেয়ারম্যানের জন্যেই তানোর উপজেলা আওয়ামী লীগের রাজনীতি টিকে আছে। আজ চেয়ারম্যান ময়নার অক্লান্ত পরিশ্রমের জন্য তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার ৮১ টি ওয়ার্ডে রাজনৈতিক ভাবে অনেক এগিয়ে রয়েছে আওয়ামী লীগের রাজনীতি। ময়না যুবলীগের সভাপতি হলেও উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠন চাঙ্গা রাখতে তার ভূমিকার তুলনা নাই। তাই আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মতে আওয়ামী লীগকে সামনে আরো গতিশীল করতে আবারো উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসাবে ময়নায় “পারফেক্টম্যান”।


এবিষয়ে ময়না চেয়ারম্যান বলেন, একজন রাজনীতিবিদের জীবনে কি পেলাম, না পেলাম সেটা বড় কথা নয়, কতটুকু মানুষের জন্য করতে পারলাম, মানুষকে দিতে পেরেছি, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। সেই চিন্তা নিয়ে ও বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করলে সেই রাজনীতির কখনও মৃত্যু হয়না, ধ্বংস হয়না, আমি তৃণমূল জনগণ ও দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় এতদূর এসেছি। আমি তানোর-গোদাগাড়ীর প্রাণপ্রিয় নেতা এমপি ওমর ফারুক চৌধুরীর দিকনির্দেশনা অনুযায়ী উপজেলা বাসীর উন্নয়নে কাজ করে যেতে চাই।

Tag
আরও খবর