নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

তানোরে সরকারী জায়গা দখল করে ফ্ল্যাট বাড়ি নির্মাণ

তানোরে সরকারী জায়গা দখল করে ফ্ল্যাট বাড়ি নির্মাণ

 



তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার প্রকাশনগর জাটভাঙ্গী মহল্লায় সরকারি খাস পুকুরের জায়গা জবরদখল করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। সরকারী অনুমোদন ও পৌর প্ল্যান পাশ না করেই আরসিসি পিলার দিয়ে অবৈধভাবে পাকা বাড়ি নির্মাণ করা হচ্ছে। এনিয়ে মহল্লাবাসীর মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। এদিকে অবৈধ বাড়ি নির্মাণ বন্ধের দাবিতে গত ২৫ জানুয়ারী বৃহস্পতিবার স্থানীয়রা ডাকযোগে রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত অভিযোগ প্রেরণ করেছেন।


জানা গেছে, মুন্ডুমালা পৌরসভার প্রকাশনগর মহল্লার আব্দুল আলিম একই গ্রামের প্রয়াত মাহামের পুত্র ভুট্টুর কাছে থেকে পুকুর পাড়ে সাড়ে তিন শতক জমি কিনেছেন। অভিযোগে বলা হয়েছে, আলিম তার কেনা জায়গা বাদেও পুকুর পাড়ের খাস জায়গা জবরদখল করে অবৈধ ভাবে পাকা বাড়ি নির্মাণ শুরু করেছে। তারা অবৈধভাবে বাড়ি নির্মাণ বন্ধে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। 


এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবিদা সিফাত মুঠোফোনে জানান, খাস জায়গায় প্রটেকশান ওয়াল নির্মাণ করেছে, সেই জন্য সেগুলো ভাঙ্গা হয়েছে। কিন্তু খাস জায়গায় আর সিসি দিয়ে ফ্ল্যাট বাড়ি নির্মাণ করা হচ্ছে, সেটা কেন ভাঙ্গা হলোনা জানতে চাইলে তিনি বলেন, তার বাড়ি খাস জায়গায় নাই, যদি খাস জায়গায় পড়ে কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 


এবিষয়ে আব্দুল আলিম বলেন, তার ওটা কেনা জায়গা, তবে অল্প কিছু খাস তার ভেতর পড়েছে। তিনি বলেন, শরিফুল ভায়ের সঙ্গে কথা বলে তিনি বাড়ি করা শুরু করেছেন। এবিষয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন বলেন, ভুমিহীনদের সঙ্গে যেটা করা হয়েছে সেটা অতিব দুঃখজনক ঘটনা। এটা ভূমি কর্মকর্তার ঠিক হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন।




Tag
আরও খবর