নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

তানোরে শিবনদী বাঁধের জায়গা দখল করে হোটেল নির্মাণ

তানোরে শিবনদী বাঁধের জায়গা দখল করে হোটেল নির্মাণ

তানোরে শিবনদী বাঁধের জায়গা দখল করে হোটেল নির্মাণ


তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে শিবনদী বাঁধের জায়গা দখল করে প্রভাবশালীর বিরুদ্ধে অবৈধ হোটেল ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। যেখানে ব্রীজ ও রাস্তা নির্মাণের কাজ এখনো শেষ হয়নি, সেখানে দিনে দুপুরে সরকারি রাস্তার জায়গা দখল করে হোটেল ঘর নির্মাণের ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। জানা গেছে, শিবনদী ব্রীজ ও রাস্তা নির্মাণের জন্য সরকারি ভাবে মানুষের জায়গা একোয়ার করা হয়। কিন্তু সেই জায়গা জোরপূর্বক দখল করে গুবির পাড়া গ্রামের প্রভাবশালী হোটেল ব্যবসায়ী আলম সরদার বাঁশ কাঠ দিয়ে বিশাল জায়গা ঘিরে হোটেল নির্মাণ করছেন। এতে করে তার দেখাদেখি অন্যরাও সরকারি জায়গা দখল করে ঘর তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। এবিষয়ে সরেজমিনে শিবনদী ব্রীজে গিয়ে দেখা যায়, এমন প্রকার্শে দিনে দুপুরে সরকারি জায়গা দখল করে হোটেল নির্মাণের কাজ করা। সেখানে উপস্থিত সরকারি জায়গা দখল করে হোটেল নির্মাণকারী আলম সরদারের সাথে কথা বলা হলে তিনি ব্যাপক দম্ভোক্তি দেখিয়ে বলেন,এটা সরকারি জায়গা,আমি সরকারি লোকের কাছে থেকে লিজ নিয়েছি। কোন সমস্যা হলে সরকারি লোক বুঝবে। এখানে সাংবাদিকরা কেন আসবে। আর কেনো সাংবাদিকরা আমার হোটেল ঘরের ছবি তুলবে। যদি সাংবাদিকরা নিউজ করে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব বলেও সাংবাদিকদের হুশিয়ারি দেন আলম সরদার। এবিষয়ে জানতে তানোর এসিল্যান্ড(ভূমি) অফিসের সার্ভেয়ার আমানত আলীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারি রাস্তার জায়গা লিজ দেয়ার কোন সুযোগ নেই। দ্রুত জায়গা দখলকারী আলম সরদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।






Tag
আরও খবর