নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

রাজশাহী-১ আসনে দিনরাত গণসংযোগে নৌকা মার্কায় ভোট প্রার্থণা ফারুক চৌধুরীর

দিনরাত সাধারণ মানুষের সাথে গণসংযোগের মাধ্যমে নৌকা মার্কায় ভোট প্রার্থণা করে ব্যস্ত সময় পার করছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধুরী। তিনি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তানোর-গোদাগাড়ী উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে আবারো  নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের সাথেই থাকার জন্য অনুরোধ জানাচ্ছেন। 

জানা গেছে, এবার এ আসনে তিন বারের হেভিওয়েট আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক চৌধুরীর সাথে লড়ছেন তিন নারীসহ ১০ প্রার্থী। এরা সবাই নতুন মুখ। এদের মধ্যে ৪জন স্বতন্ত্র ও বাকিরা দলীয় প্রার্থী। ৪জন স্বতন্ত্র প্রার্থীরা সবাই আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে ভোটের মাঠে নৌকার বিরুদ্ধে লড়ছেন। তার পরেও তারা নৌকার পিছনে থেকে সামনে যেতে পারছেন না। দিন যতই যাচ্ছে ততই নৌকা মুখি হচ্ছে সাধারণ মানুষরা। 

উত্তরবঙ্গের মধ্যে রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) ভিআইপি আসন হিসেবে সুপরিচিত। এবার এআসনে ভোটের মাঠে নৌকা নিয়ে লড়ছেন তিন বারের সফল এমপি ও সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী,ঈগল পাখি নিয়ে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান আখতার,কাঁচি নিয়ে গোলাম রাব্বানী, বেলুন নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহধর্মীনি শাহনেওয়াজ আয়েশা আখতার ডালিয়া, ট্রাক নিয়ে চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া মাহি, বিএনএফ দলের প্রার্থী আল-সাআদ,পাট মার্কা নিয়ে তৃণমূল বিএনপি থেকে জামাল খান দুদু,এনপিপির প্রার্থী নুরুন্নেসা,বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী বশির আহমেদ,লাঙ্গোল নিয়ে জাতীয় পার্টি থেকে শামসুদ্দীন মন্ডল ও নোঙ্গর নিয়ে বিএনএম’র প্রার্থী শামসুজ্জোহা বাবু। 

এদের মধ্যে আখতারুজ্জামান আখতার, গোলাম রাব্বানী, শাহনেওয়াজ আয়েশা আখতার ডালিয়া ও চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া মাহি আওয়ামী লীগের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়ছেন।

আরও খবর