নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

তানোরে ব্র্যাকের আলু বীজ রোপণ করে নিঃস্ব শতশত কৃষক

 রাজশাহীর তানোরে ব্র্যাকের নিম্নমানের বীজ আলু রোপণ করে নিঃস্ব শতশত কৃষক। গজায়নি শতশত বিঘা জমিতে আলুর গাছ। ফলে চরম হতাশ হয়ে পড়েছে ব্র্যাকের আলু বীজ রোপণ করে কৃষকরা। উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়ন, কামারগাঁ ইউনিয়ন ও তানোর পৌরসভার অনেক আলু চাষী ব্র্যাকের আলু বীজ কিনে রোপণ করেছেন। কিন্তু তাদের কারো জমিতে গজায়নি আলুর গাছ। উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের গাগরন্দ মাঠ ও কামারগাঁ ইউনিয়নের মাদারীপুর মাঠে সরেজমিনে গিয়ে দেখা যায় এমন দৃশ্য। মাথায় হাত দিয়ে চাতক পাখির মতো হতাশ হয়ে আলুর জমিতে পড়ে রয়েছে আলু চাষীরা। জানা গেছে, যারা ব্র্যাকের বীজ আলু কিনে রোপণ করেছেন তাদের কারো জমিতে আলুর গাছ বের হয়নি। অথচ পাশের জমিতে অন্য কোম্পানির বীজ আলু কিনে রোপণ করেছেন তাদের জমিতে সুন্দর ভাবে বের হয়েছে আলুর গাছ। কামারগাঁ ইউনিয়নের মাদারীপুর মাঠে আলু চাষী তরিকুল ইসলামের ১৯ বিঘা, আব্দুল করিমের ১৫ বিঘা, আব্দুল রহিমের ১৫ বিঘা জমিতে কোন গাছ গজায়নি। তারা জানান, ব্র্যাকের বীজের খুব ভালো আলুর ফলন হয় বলে তারা এবার ব্র্যাকের বীজ আলু কিনে রোপণ করেছেন। কিন্তু তাদের কারো জমিতে আলুর গাছ বের হয়নি। কৃষক মামুন জানান, তার ১৩ বিঘা জমিতে ব্র্যাকের বীজ আলু কিনে রোপণ করেছেন। তারও জমিতে কোন আলুর গাছ বের হয়নি। আর যে দু'একটা গাছ বের হয়েছে সেগুলো গাছের আলু পঁচে যাওয়ায় গাছ দুর্বল হয়ে মরে যাচ্ছে। এবার ব্র্যাকের বীজ আলু রোপণ করে নিঃস্ব হয়ে পথে বসতে হবে আমাদের। এবার ১বিঘা জমিতে আলু রোপণ করতে প্রথমেই জমিতে খরচ হয়েছে ৬০ হাজার করে টাকা। এতে করে তার ১৩ বিঘা জমিতে এখন পর্যন্ত খরচ হয়েছে ৭লাখ ৮০ হাজার টাকা। আমি আলুর ক্ষতিপূরণ না পেলে আইনের আশ্রয় নিব। এছাড়া ভবানীপুর মাঠে করিমের ডিপে লিটন নামের একজনের ৩০ বিঘা জমিতে ব্র্যাকের বীজ আলু রোপণ করে তারও কোন আলুর গাছ বের হয়নি। এসব বিষয়ে তানোর উপজেলা কৃষি কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। তবে অনেক কৃষকের মন্তব্য, এসব খাওয়ার আলু রি-প্যাক করে ব্র্যাকের বীজ আলু বলে কৃষকের কাছে বিক্রি করা হয়েছে।

আরও খবর