নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

চারঘাটে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৪: মাদক ও অস্ত্র উদ্ধার

চারঘাটে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৪: মাদক ও অস্ত্র উদ্ধার।

রাজশাহীর চারঘাটে ডিবি সদস্যদের ওপর মাদক কারবারিদের হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ নভেম্বর) দিনে ও রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ওই দিন বেলা তিনটার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নেতৃত্ব দিয়েছেন ইউসুফপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুবেল আলী। তিনি হাতকড়া পরিহিত অবস্থায় পালিয়েছিলেন। হামলায় ডিবির দুই কনস্টেবল আহত হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি-১) আব্দুল হাই বলেন, এ ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুবেল আলীসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। ডিবি ঘটনাস্থল থেকে ৫০ বোতল ফেনসিডিল, ৪০০ গ্রাম হেরোইন, একটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। এ ছাড়াও তাঁদের ওপর হামলায় ব্যবহৃত দুটি ধারালো দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

ডিবির আহত দুই কনস্টেবলের নাম ইউসুফ আলী ও বিশ্বজিৎ কুমার। তাঁরা রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ইউসুফপুর কান্দিপাড়া গ্রামের মখলেসুুর রহমান আসকানের বাড়িতে অভিযান চালায় ডিবির তিন সদস্যের একটি দল। অন্য একটি দল ইউসুফপুর বাজারে অবস্থান করছিল। অভিযানে ফেনসিডিলসহ রুবেল আলী ও রায়হানকে আটক করে ডিবি। আটকের পর হাতকড়া পরাতে গেলে রুবেলের বাবা মখলেসুর রহমান আসকান ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার শুরু করেন। তখন রুবেলের আরও দুই ভাই পাভেল ও সাব্বির ১০-১২ জনকে সাথে নিয়ে ঘটনাস্থলে আসেন। এ সময় রুবেলের নেতৃত্বে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তিন পুলিশ সদস্যের ওপর হামলা করেন তাঁরা। এ সময় হাঁসুয়ার আঘাতে ইউসুফ ও বিশ্বজিৎ নামের দুই কনস্টেবল গুরুতর আহত হন।

হামলার নেতৃত্বদানকারী রুবেল আলী ইউসুফপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি-১ আব্দুল হাই। এ ঘটনায় রুবেল তার বাবা মখলেসুর রহমান (আসকান), রুবেলের ভাই সাব্বির ও শাওন নামের চারজনকে আটক করেছে পুলিশ।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, ‘এ ঘটনায় আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়ে চিকিৎসাধীন আছেন। এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটকের চেষ্টা চলমান আছে। পুলিশের ওপর হামলা, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে


Tag
আরও খবর