নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

বাঘা উপজেলা আওয়ামী লীগের জাতীয় শোক সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহামুদ

 রাজশাহীর বাঘা আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাঘা উপজেলা আ’লীগের উদ্যোগে এক বিশাল জাতীয় শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ আগষ্ট) বিকেলে এসভা অনুষ্ঠিত হয়।  সভায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহামুদ(এমপি) বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারকে নির্মম ভাবে হত্যা করেছিল। আর ২০০৪ সালে ২১ আগষ্ট তার ছেলে তারেক জিয়া গ্রেনেড হামলা চালিয়ে আইভি রহমান সহ ২৪ জন মানুষের জীবন কেড়ে নিয়েছে।   বৃষ্টি উপেক্ষা করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ শোক সভায় তথ্যমন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যার সময় মালয়েশিয়া,সিঙ্গাপুর-সহ যে সব রাষ্ট্র আমাদের পেছনে ছিলো তারা এখন আমাদের চেয়ে অনেক এগিয়ে। তবে পিতার স্বপ্ন বাস্তবায়নে তাঁর সু-যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা একের-পর এক উন্নয়ন করে চলেছেন। এ প্রজন্মের শিক্ষার্থীরা কুপি,চ্যারাগ বাতি চেনেনা। কারণ দেশে এখন শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। আমরা নিজেস্ব অর্থয়নে পদ্মাসেতু নির্মান করেছি। ঢাকায় ইতোমধ্যে মেট্রোরেল চালু হয়েছে। এ ছাড়াও অনেক গুলো মেগা প্রকল্প চলমান।  তিনি  আরো বলেন, শেখ হাসিনার প্রতি সকল দেশের আস্থা ও বিশ্বাস রয়েছে। তারা বুঝতে পেরেছেন, এ দেশে সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

উপজেলা আ’লীগের সভাপতি এবং রাজশাহীর ৬ বাঘা-চারঘাট থেকে নির্বাচিত সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উক্ত শোক সভায় সভাপতির বক্তব্যে বলেন, আমরা আজকে যে স্কুল মাঠে জাতীয় শোকসভা করছি এই স্কুল থেকে পড়া-লেখা করে তৎকালিন সময়ে মন্ত্রীত্ব করেছেন প্রভাষ চন্দ্র লাহেড়ী। এ অঞ্চলের মানুষ ক্রীড়া ও সাংস্কৃতি প্রিয় মানুষ। আজ সকাল থেকে এখানে বৃষ্টি হচ্ছে। তার পরেও মানুষ যে ভাবে শোক সভায় সাড়া দিয়েছেন তা থেকে আমার মনে হচ্ছে, আমরা ২০০৮ সালের জাতীয় নির্বাচনের ন্যায় গণজোয়ারে বাতাসে ভাসছি। তিনি বলেন, এ দেশের জনগণ আমাদের সাথে আছে। যতদিন বাংলাদেশকে সোনার বাংলা গড়তে না পারবো ততদিন আমরা ক্ষমতায় থাকবো ইনশাল্লাহ। 

এ শোক সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,  রাজশাহী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ দারা। এ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের সাংসদ এড: আদিবা আনজুম মিতা ও রাজশাহী জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান। 

মঞ্চে উপস্থিত ছিলেন,পবা-মোহন পুরের সাংসদ আয়েন উদ্দিন, সাবেক সাংসদ জিন্নতুন নেছা তালুকদার , বেগম আখতার জাহান,  রাজশাহী মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ,আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, চারঘাট পৌর মেয়র একরামুল হক,বাঘার পাঁচজন ইউপি চেয়ারম্যান, বাঘা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রেন্টু  ও স্থানীয় আ’লীগ নেতা-কর্মী-সহ  সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। 


Tag
আরও খবর