নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে টাকা ফেরত চেয়ে হুমকির শিকার সাংবাদিক, থানায় অভিযোগ দায়ের

ব্যক্তিগত অফিস ও ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য চুক্তিতে নেওয়া দোকান ভাড়ার চুক্তির টাকা ফেরত চাওয়ায় নীলফামারীর ডোমারে হুমকির শিকার হয়েছেন মোঃ শাহিনুর রহমান নামের স্থানীয় এক সাংবাদিক। টাকা ফেরত না দিয়ে হুমকি প্রদান করায় দোকান ঘরের মালিক মোঃ শফিক আল ওয়াজান (সম্রাট)-এর বিরুদ্ধে ডোমার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন শাহিনুর। অভিযোগ সুত্রে জানা যায়, গত চার বছর আগে এক লাখ টাকা জামানত দিয়ে ডোমার উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে সম্রাটের কাছে অফিস ও ব্যবসা করার জন্য দোকান ভাড়া নেন স্থানীয় সাংবাদিক শাহিনুর রহমান। ভাড়া নেওয়ার দুই বছর পর, পারিবারিক সমস্যার কারণে দোকানটি ছেড়ে দিতে চাইলে জামানতের টাকা ফেরত দিতে বিভিন্ন টালবাহানা করেন সম্রাট। একাধিকবার স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমেও তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সে ধরা দেয়নি। উল্টো টাকা চাইতে গেলে অভিযুক্ত সম্রাট বিভিন্ন সময় গালিগালাজ ও মারপিটের ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভুক্তভোগী সাংবাদিক শাহিনুর রহমান ডোমার পৌরসভার ছোটরাউতা (ডাঙ্গাপাড়া) এলাকার মোঃ আবতার উদ্দিনের পুত্র ও দৈনিক কালবেলার ডোমার উপজেলা প্রতিনিধি। অপরদিকে, অভিযুক্ত মোঃ শফিক আল ওয়াজান (সম্রাট) একই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে সম্রাট তার গ্রামের বাড়ি নীলফামারী সদর উপজেলার চওড়া ইউনিয়নের কিসামত দলুয়ায় বসবাস করেন।  সাংবাদিক শাহিনুর রহমান বলেন, "দোকানটি চার বছর আগে ভাড়া নেই অফিস ও ব্যবসা করার জন্য। চুক্তি অনুযায়ী দোকান ছেড়ে দিতে হলে এক মাস আগে লিখিত বা মৌখিক জানাতে হবে দোকান মালিক সম্রাটকে। কিন্তু দুই বছর ধরে তাকে একাধিকবার দোকানটি ছেড়ে দেওয়ার কথা বললে, দোকান ঘরের মালিক সম্রাট নানা টালবাহানা করে কালক্ষেপণ করেন এবং একপর্যায়ে বিভিন্ন গালিগালাজ ও হুমকি দিতে থাকেন। এ পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগে থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছি।" অভিযুক্ত দোকান মালিক সম্রাটের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, "অভিযোগ পেয়েছি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে