২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের মথুরাপাড়ায় যমুনা নদীর তীরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিরাজগঞ্জের কাজীপুর থানাধীন মেঘায় বড়ইতলীর মৃত কার্তিক হালদারের ছেলে
মনমত হালদার (৪৫) এবং সবুজ হালদার (৩২)।

জানা গেছে, যমুনা নদীতে মাছ ধরে রবিবার দুপুরে দেবডাঙ্গা মাছ বাজার আড়তে মাছ বিক্রি করেন। বিকাল ৩.৪৫ ঘটিকার দিকে হঠাৎ ঝড় বৃষ্টি দেখে আড়তের নিচে যমুনা নদীর ঘাটে নৌকা বাধার জন্য নৌকায় যায়। দুই ভাই কাঁচা বাঁশের লগি বসানোর সময় বজ্রপাতে তারা নৌকার উপর দাঁড়ানো অবস্থা থেকে নৌকার পার্শ্বে পানিতে পড়ে যায়। আড়তের লোকজন তাদেরকে পড়ে যেতে দেখে দৌঁড়ে নৌকার কাছে গিয়ে তাদেরকে নৌকার পাশে মৃত অবস্থায় দেখতে পায়। অতপর মৃত দেহ মাছ বাজারের আড়তে নিয়ে আসে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম জানান, বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। তাদের আত্মীয় স্বজনকে সংবাদ দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে।

Tag
আরও খবর