নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে ফুলে সাজানো রিকশায় বিদায় নিলেন শিক্ষক

চাকুরি জীবনের শেষ দিনকে স্মরণীয় করে রাখতে নীলফামারীর ডোমারে ফুল দিয়ে সাজানো রিকশায় কর্মস্থল থেকে বাড়ি অব্ধি পৌঁছিয়ে দেওয়ার ব্যতিক্রমী উদ্যোগে প্রধান শিক্ষককে বিদায় জানিয়েছেন সহকর্মী ও শিক্ষার্থীরা।

উপজেলার নাঠুয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএএম আকতার জাহান বিউটির অবসর গ্রহণ উপলক্ষ্যে বুধবার (৩০শে এপ্রিল) বিকালে অনুষ্ঠিত হয়েছে বিদায় সংবর্ধনা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুদীপ চন্দ্র শর্মা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মান্নানের সঞ্চালনায় এসময় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাঠুয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এমএএম আকতার জাহান বিউটি। এসময় বিদ্যালয়টির সহকারী শিক্ষক, অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এমএএম আকতার জাহান বিউটির কর্মক্ষেত্রে অনবদ্য অবদানের ভূয়সী প্রশংসা করেন বক্তারা। এছাড়া তার অবসরকালীন জীবনের মঙ্গল কামনা করেন তারা।

পরে, ফুল ও বেলুন দিয়ে সাজানো এক রিকশায় তাকে বিদায় জানানো হয়। এসময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তার বিদায়ে আবেগাপ্লুত হন সহকর্মী ও শিক্ষার্থীরা।

Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে