আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

এসএসসি ও সমমান ফলাফলে ডোমার উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন ১৬০ শিক্ষার্থী

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে নীলফামারীর ডোমার উপজেলার আটিয়াবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ ৩০ জন সহ মোট ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৬০ জন পরীক্ষার্থী। একটি বিদ্যালয়ের ১০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হতে পারেনি কেউই।

সোমবার (১০ই আগস্ট) সকালে প্রকাশিত হয় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এসএসসি (মাধ্যমিক) ফলাফলে ডোমার উপজেলার মোট ২ হাজার ৮৪৪ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১,৬৩২ জন। গড় পাসের হার ৫৭.৩৮ ভাগ।

এসএসসি ফলাফলে ডোমার উপজেলায় ১ম স্থান অধিকারী আটিয়াবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে ১৯১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৪২ জন। বিদ্যালয়টি থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩০ জন। পাসের হার ৭৪ দশমিক ৩৫ ভাগ।

ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৬৭ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ২১ জন। গড় পাসের হার ৮৮ দশমিক ০৬ ভাগ।

ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১৬২ জনের মধ্যে ৯৮ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ১৮ জন। এখানে গড় পাসের হার ৬০ দশমিক ৪৯ ভাগ।

খাটুরিয়া উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন। মোট ১৭১ জন অংশগ্রহণকারীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১২১ জন। গড় পাসের হার ৭০ দশমিক ৭৬ ভাগ।

চিলাহাটি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০৯ জনের মধ্যে ৮৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ১২ জন। গড় পাসের হার ৮০ দশমিক ৭৩ ভাগ।

মটুকপুর স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ১১ জন। মোট ১৭২ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১৯ জন। গড় পাসের হার ৬৯ দশমিক ১৯ ভাগ।

চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় থেকে ২৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৫৯ জন। গড় পাসের হার ৬২ দশমিক ৮৫ ভাগ। বিদ্যালয়টি থেকে জিপিএ-৫ পেয়েছেন ১১ জন।

সোনারায় দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছেন ১০ জন। মোট ১২৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯০ জন। গড় পাসের হার ৭০ দশমিক ৩১ ভাগ।

এছাড়া হলহলিয়া আদর্শ বিদ্যা নিকেতন, ডোমার বালিকা বিদ্যা নিকেতন ও মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে যথাক্রমে ৫ জন, বাগডোকরা আদর্শ উচ্চ বিদ্যালয় ও বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যথাক্রমে ৩ জন, কেতকীবাড়ী উচ্চ বিদ্যালয় ও গোমনাতী উচ্চ বিদ্যালয় থেকে যথাক্রমে ২ জন করে জিপিএ-৫ পেয়েছেন। গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজ, পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়, মটুকপুর সপ্তর্ষী বিদ্যাপীঠ ও বাগডোকরা নিমোজখানা উচ্চ বিদ্যালয় থেকে একজন করে জিপিএ-৫ পেয়েছেন।

তবে, উপজেলার আমবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হতে পারেনি কেউই। শতভাগ অকৃতকার্য হওয়ার রেকর্ড করেছে বিদ্যালয়টি।

অপরদিকে, দাখিল ফলাফলে ডোমার উপজেলার মোট ৪৬১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৭১ জন। গড় পাসের হার ৩৭ দশমিক ০৯ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন ২ জন।

ডোমার ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন ৩৬ জন। গড় পাসের হার ৪০ দশমিক ৯১ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন ১ জন পরীক্ষার্থী।

চিলাহাটি জামেউল-উলুম ফাজিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ জন। এখান থেকে মোট ১০৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৩৮ জন। পাসের হার ৩৫ দশমিক ৮৫ ভাগ।

এদিকে, এসএসসি (ভোকেশনাল) ফলাফলে উপজেলার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ জন পরীক্ষার্থী। মোট ১৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০৩ জন। গড় পাসের হার ৭০ দশমিক ৫৫ ভাগ।

সোনারায় উচ্চ বিদ্যালয় থেকে ৪৬ জন অংশগ্রহণকারীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪১ জন পরীক্ষার্থী। গড় পাসের হার ৮৯ দশমিক ১৩ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন ১ জন।

Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

১৯৯ দিন ২০ ঘন্টা ৩৮ মিনিট আগে