নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবিতে তাঁতীদলের মিছিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে, বিএনপির নির্বাহী সদস্য ও নীলফামারী-১ আসনের সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী তাঁতী দল।

বিএনপি কার্যালয়ের সামনে থেকে বুধবার (৩০শে এপ্রিল) বিকালে উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি সৈয়দ মোঃ নুরনবী হোসেন নয়নের নেতৃত্বে ইঞ্জিনিয়ার তুহিনের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, সিনিয়র সহ-সভাপতি মোঃ যুবরাজ হোসেন রাজ, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়ারুল কবির লিটন প্রমুখ সংগঠনটির উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।

তাঁতী দল সভাপতি সৈয়দ মোঃ নুরনবী হোসেন নয়ন বলেন, 'বিগত এক-এগারো এবং স্বৈরাচার হাসিনা সরকারের আমলে জিয়া পরিবারের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার জেরে হয়রানি করতে দুদকের করা মিথ্যা মামলার রায়ের বিরুদ্ধে লড়তে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নিন্দা জানাই। অনতিবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তি দিতে হবে।'

উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন পার করে গত ২২শে এপ্রিল দেশে ফেরেন ইঞ্জিনিয়ার তুহিন। এরপর গত ২৯শে এপ্রিল দুই মামলায় তিনি আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে ঢাকার বিশেষ জজ আদালত।

Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৩ ঘন্টা ২৪ মিনিট আগে