নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি)-এর আওতায় নীলফামারীর ডোমারে তিনতলা ভিত বিশিষ্ট স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রবিবার (৪ঠা মে) সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কাউটসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ নাজমুল আলম বিপিএএ'র সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন- নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মোহাম্মদ নায়িরুজ্জামান।

উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী হাফেজ মাওলানা মোঃ আব্দুল হক, দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের সহ-সভাপতি কোহিনূর ইসলাম, জেলা স্কাউট কমিশনার মোঃ সাফিউল ইসলাম, ডোমার উপজেলা স্কাউট কমিশনার নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী, সহ-কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মেরাজুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম, শালকী মুক্ত মহাদলের সভাপতি অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা স্কাউটসের কার্যনির্বাহী সদস্য মোঃ মায়েদুল ইসলাম বসুনিয়া তুর্য প্রমুখ সহ অন্যান্য স্কাউটস নেতৃবৃন্দ।

ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বটগাছের চারা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ একটি করে নিম গাছের চারা রোপণ করেন। এর আগে, অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন স্কাউটস সদস্যরা।

উল্লেখ্য, ডোমার পৌরসভার বাস্তবায়নে ঠিকদারি প্রতিষ্ঠান হিসেবে মেসার্স শেখর চন্দ্র সাহা ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করবে। যার চুক্তি মূল্য ১৮ লাখ ১৯ হাজার ৭৩৬ টাকা।
Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে