নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ডোমার সদরে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়নে জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ই সেপ্টেম্বর) বিকালের উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সদস্য ও নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন চৌধুরী।

তিনি বলেন, 'গত ১৭ বছর যাবৎ স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করেছিল। জেল-জুলুম, মামলা-হামলা সহ অনেক হুমকি-ধমকি থাকা সত্ত্বেও বিএনপি বা অঙ্গ সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মী দল ছাড়েননি। কারণ, বিএনপির নেতা-কর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবীত। বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি বলেই, তিনি আপোষহীন নেত্রী। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা উজ্জীবিত।'

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে নৃশংসভাবে হত্যার বিচার চেয়ে তিনি বলেন, 'আওয়ামী লীগ প্রধান দেশ ছেড়ে ছাড়লেও, তার প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। ষড়যন্ত্র করছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এসবের বিচার করতে হবে। সামনে নির্বাচনের চ্যালেঞ্জ আছে। যুবদলের প্রত্যেক নেতা-কর্মীকে আরও বেশি সক্রিয় হয়ে দলের জন্য কাজ করতে হবে।'

সদর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ লিপন ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ডোমার উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ ইফতেখারুল আলম তিতুমীর ও বিশেষ বক্তা হিসেবে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব মোঃ শাহীন আলম শান্ত বক্তব্য রাখেন।

জাতীয়তাবাদী যুবদলের উপজেলা যুগ্ম-আহ্বায়ক ও সদর ইউনিয়নের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম (শফিক)-এর সঞ্চালনায় এসময় সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, পৌর জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম পাপ্পু, সদস্য সচিব আশিকুর রহমান (আশিক) প্রমুখ সহ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম-আহ্বায়কবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১৪ ঘন্টা ১১ মিনিট আগে







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে