নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ডোমারে তাঁতী দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে ঢাকা ফেরার পথে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ই সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলা শহরের বাটার মোড় রুবেল চত্বর থেকে উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি সৈয়দ নুরনবী হোসেন নয়নের নেতৃত্বে তাঁতী দলের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রুবেল চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এসময় ডোমার উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ যুবরাজ হোসেন রাজ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক জিয়ারুল কবির লিটন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন বাদশা মিনার, হরিণচড়া ইউনিয়ন সভাপতি আসাদুল সরকার আজাদ, গোমনাতি ইউনিয়ন সভাপতি খীরেন্দ্র  রায়, বামুনিয়া ইউনিয়নের হাবিবুর রহমান হাবিব, পাঙ্গা মটুকপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ ইসলাম প্রমুখ সহ উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ১০টি ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে উপজেলা তাঁতী দলের সভাপতি সৈয়দ নুরনবী হোসেন নয়ন বলেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে ঢাকায় ফেরার পথে কেন্দ্রীয় তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ)'র নেতাদের উপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।'

তিনি আরও বলেন, 'স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের বিনাশ ঘটলেও, তাদের দোসররা এখনো ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন লেবাসে আমাদের দলে অনুপ্রবেশ করে কলঙ্কিত করার চেষ্টা করছে। তাই আমাদের সজাগ থাকতে হবে। এছাড়া গতকাল গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে হত্যা সহ অন্যান্য নেতৃবৃন্দের উপর হামলা করে আওয়ামী সন্ত্রাসীরা। তাদের এদেশের মাটিতে বিচার করার দাবি জানাচ্ছে ডোমার উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দল।'

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১৪ ঘন্টা ১১ মিনিট আগে







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে