নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ডোমারে ঐতিহ্যবাহী হাঁস, বাঁশ, সাঁতার ও ডুব খেলা অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে চিকনমাটি বসতপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁস, বাঁশ, সাঁতার ও ডুব খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ই সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টায় পৌর শহরের চিকনমাটি বসতপাড়া এলাকায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী হাঁস, বাঁশ, সাঁতার ও ডুব খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন।

বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ডোমার পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মিজানুর রহমান তুলু, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ দেলাওয়ার হোসেন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কাওছার আলম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর (৬, ৭ ও ৮নং ওয়ার্ড) মোছাঃ উম্মে কুলছুম, ব্যবসায়ী কাজী আব্দুস সালাম, বিপ্লব হোসেন, সালাম হোসেন, আব্দুল মালেক, রেজাউল ইসলাম, সুমন প্রামাণিক লাটিম প্রমুখ।

গ্রামবাংলার জনপ্রিয় এসব খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। খেলোয়াড়দের প্রতিযোগিতার বিভিন্ন মূহুর্ত দারুণভাবে উপভোগ করেছেন দর্শকরা।

পরে, পুকুরের মাঝে হাঁস ছেড়ে দিয়ে সেই হাঁস ধরা, পানির উপরে স্থাপিত বাঁশ দিয়ে হেঁটে যাওয়া, সাঁতার ও ডুব খেলার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে