নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝড়ে উড়ে গেল দেড় শতাধিক বাড়িঘর

নীলফামারীর ডিমলায়  হঠাৎ বয়ে যাওয়া ঝড়ে দেড় শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে বসতঘর ভেঙে যাওয়ায় অনেকে গৃহহীন হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১টার দিকে উপজেলার খালিশা চাপানি ইউনিয়নে এ ঘটনা ঘটে। এদিকে ঝড়ে গাছ ভেঙে বিদ্যুৎ সঞ্চালন লাইন পড়ে যাওয়ায় বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে হটাৎ ঝড় শুরু হয়। খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা, ডালিয়া ও বাইশপুকুর গ্রামে দেড় শতাধিক কাঁচা ঘরবাড়ি ঝড়ে উপড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় নিম্ন আয়ের দেড় শতাধিক পরিবার। 

ঝড়ে অধিকাংশ ঘরের চাল বেড়া উড়ে যায়। এ সময় বেশ কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন বলে জানা গেছে। 

খালিশা চাপানি ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান সরকার জানান, ঝড়ে আমার ইউনিয়নের বাইশপুকুর গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপুর ১টা পর্যন্ত খবর পেয়েছি শতাধিক পরিবারের টিন ও বাঁশের কাঁচা ঘর ঝড়ে উপড়ে গেছে। আরও বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা উপড়ে পড়েছে। ঝড়ে গৃহপালিত পশুরও মৃত্যু হয়েছে বলেন তিনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেজবাহুর রহমান জানান, ঝড়ে যেসব এলাকায় মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব ইউনিয়নের চেয়ারম্যানদের ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

ক্ষয়ক্ষতির বিষয়ে তালিকার কাজ চলছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালামা বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা হাতে পেলে জেলায় ঊর্ধ্বতন  কর্তৃপক্ষকে জানাবো। তারা যেভাবে নির্দেশনা দিবেন সেভাবে কাজ করব। 

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১৫ ঘন্টা ১১ মিনিট আগে







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে