নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ডোমারে পোকালাগা পীরের ওরশ শরীফ অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে বিশিষ্ট ইসলাম প্রচারক ও সুফি সাধক মরহুম ছমির উদ্দিন (পোকালাগা) পীর সাহেবের ওফাত দিবস ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ই মে) বিকালে উপজেলা শহরের ডোমার এশিয়ান হাইওয়ে রেলগেট সংলগ্ন পোকালাগা পীর সাহেবের মাজারে পবিত্র ওরশ শরীফ উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন সাধারণ এলাকাবাসী সহ বিভিন্ন প্রান্তের ভক্ত-সমর্থকরা।

ওরশ মাহফিল উপলক্ষ্যে মাজার প্রাঙ্গনে কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়া করা হয়। এছাড়া অনেকেই তার কবর জিয়ারত করেন।

স্থানীয়রা জানান, প্রতি বাংলা বছরের ২৮শে বৈশাখ মরহুম ছমির উদ্দিন পীর সাহেবের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তাছাড়া অনেকেই এখানে এসে বিভিন্ন ইচ্ছা নিয়ে মান্নত করেন।

কথিত আছে, দীর্ঘদিন যাবৎ ডোমার রেলস্টেশনের দক্ষিণে দোলার মাঝখানে সাধনায় ছিলেন তিনি। রোদ-বৃষ্টি, ঝড়ের মাঝেও তিনি এখানে আল্লাহর সন্তুষ্টি কামনায় ইবাদত করেন। এরপর বিভিন্ন রকমের আধ্যাত্মিক কর্মকাণ্ড করতেন। তাঁর অলৌকিকতায় বাড়তে থাকে ভক্ত-মুরিদ। 

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১৪ ঘন্টা ১৪ মিনিট আগে