নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ব্যানারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে ভোট প্রার্থনা, এমপির ভাতিজাকে শোকজ

নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের ভাতিজা ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস পারভেজকে কারণ দর্শানো (শোকজ) নোটিশ দিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।শনিবার(৪মে) সকালে ওই প্রার্থীকে শোকজ নোটিশ দেওয়া হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

কারণ দর্শানো নোটিশে বলা হয়, আগামী ৮ মে ডিমলা উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস পারভেজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নীলফামারী-১ আসনের সংসদ সদস্য(এমপি) বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের ছবিসহ ব্যানার টাঙ্গিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী বলে ভোট প্রার্থনা করছেন যা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৮ এর (৫) অনুযায়ী নির্বাচনি আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ। আচরণ বিধি ভঙ্গের বিষয়ে তার বিরুদ্ধে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা অনুযায়ী কেন আইনগত ব্যবস্থা নেয়া হবেনা তা পত্র প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে জেলা নির্বাচন কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে জবাব দাখিল করার জন্য অনুরোধ করা হলো।

জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস পারভেজ বলেন, কাগজ হাতে পাইনি তবে মোবাইলের মাধ্যমে নোটিশটি দেখেছি। কাগজটি হাতে পেলে জবাব দিয়ে আসব।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ওই প্রার্থীর একটা ভিডিও ভাইরাল হয়েছে তা আমরা অবগত আছি তবে ওটা নিয়ে লিখিত কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি। আর ওই প্রার্থী ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নীলফামারী-১ আসনের সংসদ সদস্য(এমপি) বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিনের ছবি ব্যবহার করে ভোট প্রার্থনা করায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। উনি কিছুক্ষণের মধ্যে নোটিশটি পেয়ে যাবেন।

আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১৪ ঘন্টা ১৩ মিনিট আগে