নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

নীলফামারীর 'ডোমার উপজেলা পরিষদ'-এর ৬ষ্ঠ সাধারণ নির্বাচনে অংশগ্রহণকারী ২১ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩শে এপ্রিল) সকাল ১১টায় নীলফামারী জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম সকল সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।

ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে 'চেয়ারম্যান' পদে ৮ জন প্রার্থীর মাঝে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ সুপ্রিমকোর্টের সাবেক ডেপুটি এটর্নি জেনারেল অ্যাড. মোঃ মনোয়ার হোসেন পেয়েছেন 'হেলিকপ্টার' প্রতীক।

২নং কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ নাজমুল আহসান প্রধান নজুর ভাই মোঃ রাকিব আহসান প্রধান পেয়েছেন 'কই মাছ' প্রতীক।

সদ্য সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক সরকার পেয়েছেন 'ঘোড়া' প্রতীক।

বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য ফার্মাসিস্ট সরকার ফারহানা আখতার সুমি পেয়েছেন 'টেলিফোন' প্রতীক।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল হক চৌধুরী 'কাপ-পিরিচ' প্রতীক পেয়েছেন।

উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ পেয়েছেন 'আনারস' প্রতীক।

সাবেক চেয়ারম্যান চিত্তরঞ্জন সিংহের পুত্র মদন মোহন সিংহ পিন্টু 'মোটর সাইকেল' প্রতীক ও মোঃ এহছানুল হক 'দোয়াত-কলম' প্রতীক পেয়েছেন।

এছাড়া 'ভাইস-চেয়ারম্যান' পদে দিলীপ কুমার মুখোপাধ্যায়- 'টিউবওয়েল' প্রতীক, মোঃ রাশেদুজ্জামান রাশেদ- 'টিয়া পাখি' প্রতীক, মোঃ জামাল উদ্দিন- 'মাইক' প্রতীক, মোঃ মাছুম বিল্লাহ- 'তালা' প্রতীক, মোঃ রোকনুজ্জামান রানা- 'বৈদ্যুতিক বাল্ব' প্রতীক, মোঃ মতিউর রহমান রুবেল- 'উড়োজাহাজ' প্রতীক, রণজিৎ কুমার রায় 'বই' প্রতীক ও এটিএম মিরাজুল কবীর- 'চশমা' প্রতীক পেয়েছেন।


অন্যদিকে, 'সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান' পদে মোছাঃ লাইলী বানু লিলি- 'ফুটবল' প্রতীক, শিল্পী আকতার বানু- 'কলস' প্রতীক, শ্রী সন্ধ্যা রাণী রায়- 'বৈদ্যুতিক পাখা' প্রতীক, সদ্য সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ- 'হাঁস' প্রতীক ও মোছাঃ ফেরদৌসী বেগম- 'প্রজাপতি' প্রতীক পেয়েছেন।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১৪ ঘন্টা ১৩ মিনিট আগে