নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ডোমারে বর্ণাঢ্য আয়োজনে 'বাংলা নববর্ষ-১৪৩১' বরণ

আজ পহেলা বৈশাখ। বাংলা ১৪৩১ সন বরণ উপলক্ষ্যে মাতোয়ারা বাঙালি। নীলফামারীর ডোমারে 'বাংলা নববর্ষ' বরণ ও উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

রবিবার (১৪ই এপ্রিল) সকাল ১০টায় উপজেলা শহরের বাটার মোড়ে ডোমার নাট্য সমিতি গেট থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ডোমার পৌরসভা ও ডোমার নাট্য সমিতির সহযোগিতায় মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হৃদয়ে স্বাধীনতা প্রাঙ্গনে মিলিত হয়।

মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা নানান সাজে, নানান ঢঙে সমবেত হন। পরে, নতুন বাংলা বছরকে বরণ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল আলম বিপিএএ।

এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসীন আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সাধারণ সম্পাদক মোঃ আনজারুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমান, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ প্রমুখ।

আলোচনা শেষে 'বাংলা নববর্ষ' উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের যৌথ পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া বৈশাখের প্রথম দিনের আয়োজনে ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও হাডুডু প্রতিযোগিতা। যা উপভোগ করেন উপস্থিত সাধারণ দর্শকেরা।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে