নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নীলফামারীতে পিকআপভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বুধবার (২০মার্চ) সকাল ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের জোড়দরগা নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার সৈয়দপুরের বাঙ্গালীপুর নিজ পাড়া এলাকার রিয়াজ উদ্দীনের ছেলে আবু তাহের (৫৭) ও নওগাঁ জেলার খাস নওগাঁ এলাকার আসাদ আলী প্রামাণিকের ছেলে নুরে আলম সিদ্দিকী। আবু তাহের জলঢাকা মৎস্য অফিসের অফিস সহায়ক ও নুরে আলম সিদ্দিকী মার্কেন্টাইল ব্যাংক নীলফামারী শাখায় কর্মরত ছিলেন। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহর থেকে চারজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা নীলফামারীর দিকে যাচ্ছিল। এ সময় সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের জোড়দরগা এলাকায় সিএনজিটি আসা মাত্র পিছন থেকে নীলফামারী গামী একটি পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি দুই যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও তিনজন। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে ফায়ারসার্ভিসের সদস্যরা আহতদের হাসপাতালে পাঠান।

মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্রের ম্যানেজার দলিলুর রহমান বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে অফিসে থেকে বের হয়ে দেখি কয়েকজন পড়ে আছে রাস্তায়। এরমধ্যে একজন মারা যাওয়া অবস্থায় আরেকজন ৫ মিনিটের মতো জীবিত ছিল। আর আহত হয়েছেন তিনজন। পরে ৯৯৯-এ ফোন দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে আমাদের একজন পুলিশ সদস্যও রয়েছেন। দুর্ঘটনা কবলিত সিএনজিটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১৪ ঘন্টা ৩২ মিনিট আগে







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে