নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ডোমারে কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের উদ্বোধন

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কাউট’—প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে ৫১টি কাব ও স্কাউট দলের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে চারদিন ব্যাপী ‘৮ম ডোমার উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ-২০২৪’।

শুক্রবার (৮ই মার্চ) দুপুর সাড়ে ৩টায় উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ রুমী স্কাউট পল্লীতে অনুষ্ঠিত ‘৮ম ডোমার উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ-২০২৪’ এর উদ্বোধন করেন—প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ নাজমুল আলম বিপিএএ’র সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী প্রমুখ।

পতাকা উত্তোলন ও আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, উপজেলা স্কাউটসের নেতৃবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে শুরু হওয়া কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশটি আগামী ১০ই মার্চ অব্ধি চলবে। যার মহা তাবু জলসা শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। এবারের সমাবেশে ৩০টি কাব দল ও ২১টি স্কাউট দল অংশগ্রহণ করছে। এছাড়া অংশগ্রহণকারীদের বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে মেধা ও নান্দনিক বিকাশ সাধনের প্রচেষ্টায় স্কাউট সমাবেশ আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১৪ ঘন্টা ৩৩ মিনিট আগে







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে