নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ছোট ভাইকে হত্যার পর বিষপানে বড়ভাইয়ের আত্মহত্যার চেষ্টা

নীলফামারীর কিশোরগঞ্জে ছোট ভাই আওকাত হোসেন জুয়েল(১৭) কে হত্যার পর বড়ভাই মেহেদী হাসান(২৮) বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার(৫ মার্চ)ভোরে উপজেলার রনচন্ডী ইউনিয়নের কুটি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে অভিযুক্ত বড়ভাই পুলিশী পাহারায় কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আওকাত হোসেন জুয়েল ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছোট ছেলে ও রনচন্ডী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনির ছাত্র।

এলাকাবাসী ও নিহতের স্বজন সুত্রে জানা যায়, বড়ভাই মেহেদী হাসান মানসিক সমস্যা ভুগছিলেন। সে মাঝেমধ্যে বাড়িতে সবার সাথে হট্টোগোল করত। গতকাল সোমবার রাতে তিনি তার ছোট ভাইয়ের সাথে একই বিছানায় ঘুমাতে যান। পরে আজ ভোরের দিকে তাদের মা নামাজ পড়তে উঠলে ছেলের ঘর থেকে শব্দ শুনতে পান। ঘরে গিয়ে ছোট ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন তিনি। এসময় বড়ভাই মেহেদী হাসান বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে জুয়েলের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)পলাশ চন্দ্র মন্ডল বলেন, এ ঘটনায় বড়ভাইকে পুলিশী পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১৪ ঘন্টা ৩৩ মিনিট আগে







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে