নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

পল্টনে পুলিশ হত্যা, নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

নীলফামারীর ডিমলায় ঢাকার পল্টনে বিএনপির সমাবেশে পুলিশের ওপর হামলা ও হত্যা মামলার অন্যতম পলাতক আসামি আলমগীর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার(৪মার্চ) ভোরে উপজেলার বাবুরহাট এলাকা থেকে তাকে গোয়েন্দা পুলিশ(ডিবি) ও ডিএমপি'র সহযোগিতায় গ্রেফতার করে ডিমলা থানা পুলিশ।

গ্রেপ্তার আলমগীর ইসলাম(৩৫) ওই এলাকার আমিরুল ইসলামের ছেলে ও স্বেচ্ছাসেবক দলের ডিমলা উপজেলা শাখার সদস্য সচিব। হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিয়ে বিভিন্ন স্থানে অবস্থান করেছেন এবং বাহিরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করতেন।

পুলিশ সুত্রে জানা গেছে, গতবছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে চলাকালীন দায়িত্ব পালন করছিলেন ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম শাখার কনস্টেবল আমিরুল পারভেজ। এ সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আমিরুলকে একা পেয়ে তাকে বেধড়ক পিটিয়ে হত্যা করে বিএনপির নেতাকর্মীরা। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এ হত্যাকান্ডের সরাসরি জড়িত ছিলেন আলমগীর, সেটা গোয়েন্দা তথ্যে বেড়িয়ে এসেছে। আমিরুলকে পিটিয়ে হত্যার সময় সংগ্রহকৃত ছবিতেও স্পষ্টভাবে তাকে দেখা গেছে।


নীলফামারীর পুলিশ সুপার গোলাম সবুর বলেন, আজ ভোর রাতে গোয়েন্দা পুলিশ(ডিবি) ও ডিএমপি'র সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিমলা থানা পুলিশ। গ্রেফতাকৃত আলমগীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২৮ অক্টোবর মহাসমাবেশের দিন পুলিশের ওপর নৃশংস হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে ঢাকায় নেয়া হচ্ছে। সেখানে ডিএমপির সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে কাকরাইল এলাকায় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই সংঘর্ষের জেরে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। দফায় দফায় চলতে থাকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ। এসময় এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। পরদিন সকালে পল্টন থানায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৬৪ জনের নামে মামলা দায়ের করেন ডিবির মিরপুর বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মাসুক মিয়া।

আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১৪ ঘন্টা ৩৩ মিনিট আগে







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে