নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আগামীকাল নারায়ণগঞ্জে হরতাল

বক্তব্য রাখছেন আহবায়ক রফিউর রাব্বি



শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীতে বাস ভাড়া কমানোর দাবিতে মশাল মিছিল করে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। এর আগে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতৃবৃন্দ শহীদ মিনারে বাস ভাড়া কমানোর দাবিতে সমাবেশ করে।  উক্ত সমাবেশে নারায়ণগঞ্জের বিশিষ্ট সচেতন নাগরিক বৃন্দের উপস্থিতিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, 'আমরা বলেছি, ১৫ তারিখের মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ভাড়া ৪৫ টাকা নির্ধারণ করতে হবে। কিন্তু এখন পর্যন্ত করা হয় নাই। জেলা প্রশাসককে বলছি, এই গণদাবির প্রতি সম্মান রেখে ৪৫ টাকা ভাড়া ঘোষণা করুন। নাহলে আগামী পরশুদিন নারায়ণগঞ্জের মানুষ রাস্তায় নেমে হরতাল পালনের মধ্য দিয়ে এই আন্দোলনের দ্বিতীয় দফার কর্মসূচি ঘোষণা করবে। নারায়ণগঞ্জের মানুষ আগেও তাদের ন্যায্য দাবি কীভাবে আদায় করতে হয় তা ইতোপূর্বে প্রমাণ দেখিয়েছে, আগামী পরশুদিনও দেখবেন।’


এসময় তিনি আরও বলেন, ‘এই দাবি হুট করে উত্থাপন করা হয়নি। নারায়ণগঞ্জে বাসভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার জন্য বহুবছর আমরা সংগ্রাম করছি। পরিবহনকে কেন্দ্র করে এইটিকে চাঁদাবাজির উৎস হিসেবে রেখে লক্ষ-কোটি টাকা সাধারণ মানুষের পকেট থেকে হাতিয়ে নেওয়া দীর্ঘদিনের প্রক্রিয়া। বিশেষ করে শেখ হাসিনার শাসনামলে এটি ভয়াবহ আকার ধারণ করেছে। শেখ হাসিনার আমলে কীভাবে কিলোমিটার প্রতি ভাড়া অযৌক্তিকভাবে নির্ধারণ করা হয়েছে। পরিবহন খাতে সম্পৃক্ত হয়ে সরকারি মন্ত্রী-আমলারা পরিবহন মালিকদের সাথে যোগসাজসে ভাড়া নির্ধারণ করে গেছেন। বিআরটিসির সভাপতি হচ্ছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক আমাদের নিয়ে কয়েকবার বসেছেন। আমরা বলেছি, কিলোমিটার প্রতি যে ভাড়া সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে সেটি অযৌক্তিক। স্বৈরাচারী শেখ হাসিনা তাদের দলীয় ক্যাডারদের মাফিয়াদের সুবিধা দেওয়ার জন্য এই ভাড়া নির্ধারণ করা হয়েছে। যে স্বৈরাচারী নেত্রীকে দেশের মানুষ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে, তার প্রজ্ঞাপন কেন পালন করতে হবে?’


সমাবেশে তিনি আরও বলেন, ‘গত এপ্রিলের ওই প্রজ্ঞাপনে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সাড়ে ১৯ কিলোমিটারে ভাড়া দেখানো হয়েছে ৫৩ টাকা। অথচ ভাড়া নির্ধারণ করা হয় ৫৪ টাকা কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে ৫৫ টাকা। এর বিরুদ্ধে বিআরটিএ কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। ঢাকা-নারায়ণগঞ্জে রুটে দৈনিক ৫০ হাজার মানুষ যাতায়াত করে। যার ফলে সাধারণ মানুষের কাছ থেকে প্রতিদিন ১ লাখ টাকা অতিরিক্ত আদায় করছে। সাধারণ মানুষের পক্ষে অবস্থান না করে এখনও মালিকদের পক্ষে আপনারা অবস্থান করছেন।’


এদিকে জানা যায়, বন্ধন ও উৎসব বাসের ভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে। তবে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম তাদের দাবীতে অটল আছেন। তারা বাসা ভাড়া ৪৫ এবং শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার করার দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি পালন করে যাবেন। তারই সুত্র ধরে আগামীকাল তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অর্ধদিবস হরতাল পালিত হবে। 

আরও খবর



আইফোন কেনার জন্য গণধর্ষণের নাটক

৪২৯ দিন ২২ ঘন্টা ৫০ মিনিট আগে