নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নিয়ামতপুরে রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ

নিয়ামতপুরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে উপজেলার সদর ইউনিয়নের পানিশাইল গ্রামের মৃত-আব্দুল করিমের ছেলে সাবেক ইউপি সদস্য রেজাউল করিম, মৃত- মহির উদ্দিনের ছেলে মন্তাজ আলী ও ফজলুর ছেলে মর্তুজার বিরুদ্ধে। ২৩ জানুয়ারী সোমবার উপজেলার সদর ইউনিয়নের পানিশাইল গ্রামের সরকারী রাস্তার পাশের্^ তিন আমগাছ কেটে নিয়েছে ঐ অভিযুক্ত ব্যক্তিরা। এ বিষয়ে জনস্বার্থে একই গ্রামের মৃত- আলাউদ্দিনের ছেলে ইয়াসিন সরদার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।



অভিযোগ সূত্রে জানা যায়, ঐ দিন রাস্তার ধারে মাঝারী সাইজের তিনটি আমগাছ  রেজাউল করিম, মন্তাজ আলী ও মর্তুজার লোকজন কেটে নিয়ে যায়। কর্তনকৃত আমগাছগুলির আনুমানিক মূল্য প্রায় ৪৫ হাজার টাকা। জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের পানিশাইল গ্রামের পাশের সরকারি রাস্তায় তিনটি মাঝারি আমগাছ ছিল। ২৩ জানুয়ারী সোমবার অভিযুক্ত ব্যক্তিরা লোক লাগিয়ে গাছগুলো তিনি কেটে ফেলেন। এরপর স্থানীয় ব্যক্তিরা উপজেলা ভূমি অফিসে বিষয়টি জানানো হয়। 

এ বিষয়ে অভিযুক্ত রেজাউল ইসলাম বলেন, গাছগুলো আমাদের লাগানো, তাই গাছগুলি কেটে নিয়েছি। 

উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর