নওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম।সভায় এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সমবায় কর্মকর্তা রেজাউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইসলামি ফাউন্ডেশনের প্রতিনিধি, মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর জীবন, আদর্শ ও মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা মহানবীর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও নানান রকমের কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, দোয়া মাহফিল, মহানবী (সা:)-এর জীবন ও আদর্শবিষয়ক কুইজ। প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর উম্মতের শান্তি, দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
৬ দিন ২০ ঘন্টা ৩২ মিনিট আগে
১১ দিন ২ ঘন্টা ২৮ মিনিট আগে
১৫ দিন ২২ ঘন্টা ১০ মিনিট আগে
১৯ দিন ২২ ঘন্টা ৫১ মিনিট আগে
২০ দিন ১৯ ঘন্টা ২৪ মিনিট আগে
২৩ দিন ২৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৩১ দিন ২১ ঘন্টা ১৫ মিনিট আগে