নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পত্নীতলায় মোবাইল মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

নওগাঁর পত্নীতলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অসুস্থ রোগী কে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর ) সকাল ১১ টায় উপজেলার আকবরপুর ইউনিয়নের মধইল বাজারে মোবাইল মেডিক্যাল ক্যাম্পে ব্যানারে বয়স্ক, মা ও শিশু রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।


এ সময় রোগীরদের চিকিৎসা সেবা প্রদান করেন পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ। এছাড়া পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন ইউনিটের চিকিৎসক গণ উপস্থিত ও ডাঃ শামীম হাসনাত চৌধুরী চিকিৎসা সেবা প্রদান করেন। উক্ত মেডিক্যাল ক্যাম্প টি সার্বিক পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন। পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ আমাদেরকে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও সার্বিক সহযোগিতায় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ডিআইবি প্রকল্পে মোবাইল মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হচ্ছে।


উপজেলার ঘনবসতি ইউনিয় নির্ধারন করে এক দিন করে এই সেবা প্রদান করা হবে। কোমরের ব্যথা ও অন্যান্য সমস্যা নিয়ে উপজেলার হাজিরা পুকুর থেকে আসা আজিন্র তর্কি ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ হাতে পেয়ে তিনি খুব খুশী। তিনি আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজক এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের নওগাঁ অঞ্চলের ব্যবস্থাপক রিন্টু মার্ডি, বলেন আমরা সারা বছর পিছিয়ে পড়া আদিবাসীদের জীবন মান উন্নয়নে জন্য কাজ করে থাকি যেমন অবহেলিত পরিবারকে চিকিৎসা, সাহায্য সহেতা, অবহেলিত বাচ্চাদের স্কুল মুখি করা, স্বাস্থ্য সচেতন, এবং সেনেটারী, পরিবেশবান্ধব টয়লেট, শিশু শ্রম বন্ধ সহ বিভিন্ন সামাজিক ধরনের ক্যাম্পেইন আমাদের সংস্থার পক্ষ থেকে পরিচালনা করা হয় এবং এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।


এ সময় আঞ্চলিক পরিদর্শক মাথিয়াস হেমরম ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও খবর