নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নওগাঁয় ছাত্রীদের সাথে অনৈতিক আচরণ করার অভিযোগে শিক্ষক বরখাস্ত

শিক্ষকে বরখাস্ত

নওগাঁয় ছাত্রীদের সাথে অনৈতিক আচরণ করার অভিযোগে শিক্ষক বরখাস্ত


একাধিক ছাত্রীদের সাথে অনৈতিক আচরণের অভিযোগে নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (গণিত) মোঃ মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছেন বিদ্যালয় কতৃপক্ষ। গত বুধবার মিটিংয়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

জানা যায়, রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে একাধিক ছাত্রীর সাথে অনৈতিক আচরণ করতেন। বিষয়টি জানাজানি হলে ঐ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে পড়ুয়া কয়েক জন ছাত্রী সহকারি শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেন। এছাড়াও ক্লাস বর্জন করে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবীতে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা। পরে প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম শাহ্ অভিযোগ ও শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়টি লিখিতভাবে রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানকে জানান। অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ ফরিদুল ইসলাম বিদ্যালয় গিয়ে বিষয়টি তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বিষয়টি নিয়ে গত বুধবার অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির সভায় আলোচনা হয়। আলোচনায় শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম শাহ্ ঐ দিনই তাকে সাময়িক বরখাস্ত করেন। 

এ ব্যাপারে শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান তার বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে কয়েক জন ছাত্রী অন্যের খাতা দেখে লেখার চেষ্টা করছিল। এতে বাধা দেয়ায় ঐ ছাত্রীরা ক্ষুদ্ধ হয়ে আমার বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে মিথ্যা অভিযোগ করেন। এছাড়া ও বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক আগে থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তাদের ষড়যন্ত্রেরই শিকার হয়েছেন তিনি বলেও দাবি করেন। তিনি আরো বলেন, তাদের আলাপ-আলোচনার কিছু অডিও রেকর্ডও তার কাছে রয়েছে। 

ঘটনার ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন, তদন্তে প্রাথমিক ভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখান্ত করা হয়েছে।

আরও খবর