নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নওগাঁয় বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য বিষয় "শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার"

নওগাঁয় বিশ্ব শিক্ষক দিবস পালিত"

নওগাঁয় বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য বিষয় "শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার"

নওগাঁ জেলা প্রতিনিধি :


বৈষম্যের বোঝা মাথায় নিয়ে সারা দেশের ন্যায় আজ নওগাঁয় বিশ্ব শিক্ষক দিবস উৎযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাহফুজা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। 

এবারের শিক্ষক দিবসের প্রতিপাদ্য বিষয় "শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার" এর আলোকে জেলা পরিষদ চত্ত্বর থেকে সকাল ১০টায় র‍্যালী বের হয়ে সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়ে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

সাংবাদিক কায়েস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের শিক্ষা ব্যাবস্থায় পাহাড়সম বৈষম্য রয়েছে। আমাদের বাসা ভাড়া দেওয়া হয় ১ হাজার টাকা, চিকিৎসা ভাতা দেওয়া হয় ৫ শ টাকা এবং শিক্ষকদের উৎসব ভাতা দেওয়া হয় মূল বেতনের ২৫ শতাংশ আর কর্মচারীদের দেওয়া হয় ৫০ শতাংশ। এর বাহিরে আমরা আর কোন ভাতা পাই না। আমাদের ন্যায্য দাবী নিয়ে রাস্তায় নামলে পূর্বে বিভিন্ন সরকার শিক্ষকদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে। এর থেকে আমরা মুক্তি চাই।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। আমি জানি পাশ্ববর্তী দেশগুলোর শিক্ষকদের বেতনের সাথে আমাদের শিক্ষকদের বেতনের কথা বলতে গেলে আমাদের লজ্জা লাগে। তার পরেও দেশের স্বার্থে আপনাদের কাজ করে যেতে হবে। আপনাদের হাতেই তৈরি হয় এই দেশের সুনাগরিক। আপনারা আপনাদের দায়িত্ব ঠিক মতো পালন করে যান একসময় দেখবেন আপনাদের এই অবস্থা আর থাকবে না। 

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, নামাজগড় গাউসুল আযম কামিল মাদ্রাসার অধ্যক্ষ পি এম আদম আলী, ফয়েজ উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আইয়ুব আলী প্রমুখ।

আরও খবর