নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নিয়ামতপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট, পুনরায় ফরিদ আহম্মেদ নির্বাচিত

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন

নিয়ামতপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট, পুনরায় ফরিদ আহম্মেদ নির্বাচিত


ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নওগাঁর নিয়ামতপুর উপজেলার সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে  নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে  নিয়ামতপুরে সাবেক চেয়ারম্যান ফরিদ আহম্মেদ পুনরায় নির্বাচিত হয়েছেন।


ভোট গণনা শেষে মঙ্গলবার রাতে  সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ  ভোটের ফলাফল ঘোষণা করেন। 


প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে নওগাঁর নিয়ামতপুরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ আহমেদ  । তিনি মোটরসাইকেল  প্রতীকে ৩৯ হাজার ৬৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ  কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ১৩৬ ভোট।

নিয়ামতপুর  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব হেলিকপ্টার প্রতিকে ২১ হাজার ৪১৪ ভোট, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন ঘোড়া  প্রতিকে ১৬ হাজার ৯৪৮ভোট, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়  সম্পাদক আবেদ হোসেন মিলন আনারস প্রতীকে  ৫৫২ ভোট ও সোহরাব হোসেন জোড়া ফুল প্রতিকে ৩৮৬  ভোট ।

নিয়ামতপুরে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক রায়হান কবীর রাজু চশমা  প্রতিকে ৪১হাজার ২৪১ভোট  পেয়ে বিজয়ী হয়েছেন।তার  নিকটতম প্রতিদ্বন্দ্বী তুশিত কুমার সরকার বৈদ্যুতিক বাল্ব প্রতীকে  ২৮হাজার ৬৩৯ভোট পেয়েছেন। রেজাউল করিম তালা প্রতীকে ১৪ হাজার ১৮৮ ভোট, তাওফিক হোসেন চৌধুরী মাইক প্রতীকে ৯ হাজার ৩৭৬ ভোট, আফজাল হোসেন বুলু টিউবওয়েল প্রতীকে ৬ হাজার ৮৪৫ ভোট।


উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমিন আরা খাতুন হাঁস প্রতীকে ৪৩ হাজার ৪৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  নাদিরা বেগম কলস প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৫৫ ভোট। ফাতেমাতুজ জোহুরা ফুটবল প্রতীকে ২০ হাজার ৮১৯ ভোট। স্বপ্না পদ্মফুল প্রতীকে ৬‌ হাজার ৪৭৬ ভোট পেয়েছেন।

 


নিয়ামতপুর উপজেলায় ৪৯ দশমিক ৬৪ শতাংশ। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লক্ষ ৫ হাজার ১২১। বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ ২ হাজার ৯০। বাতিলকৃত  ভোটের সংখ্যা ৩ হাজার ৩১।

আরও খবর