নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন 


সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ মার্চ) সূর্য উদয় সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে সংসদ সদস্য ও গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রীর পক্ষে উপজেলা আওয়ামী লীগ,  উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি,   রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং  উপজেলা মডেল প্রেসক্লাবসহ বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠান পুস্পস্তবক অর্পন করেন।

পরে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, কুচকাওয়াজ, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে  শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোর্শেদ সভাপতিত্বে ও উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ইঞ্জিনিয়ার বজলুর রশিদের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম, নওগাঁ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন মিলন, নিয়ামতপুর সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডল, ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ওবাইদুল হক, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, বিমল চন্দ্র, আব্দুর সাত্তারসহ সরকারী কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।


 এছাড়াও উপজেলার সকল ইউনিয়ন পরিষদে,সরকারি বেসরকারি স্কুল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়।

আরও খবর