নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু।



ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিদ্যুৎস্পর্শ হয়ে সদ্য পাশ করা এক বিশ্ববিদ্যালয়ছাত্রের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।


নিহত ছাত্র উপজেলার পুরুড়া গ্রামের মৃত মোহাম্মদ আলী শেখের ছেলে রাশিদুল ইসলাম ফাহিম (২৮)। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১১টায় তার নিজ বাড়িতে।




স্থানীয় সূত্রে জানা যায়, রাশিদুল ইসলাম ফাহিম বাড়ির পাশের পুকুর থেকে বৈদ্যুতিক মোটর দিয়ে ধান ক্ষেতে সেচ দিচ্ছিলেন। রাতে ঘুমানোর আগ মুহূর্তে সুইচ বন্ধ করে তার খুলে মোটরটি ঘরে আনতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন।


এ সময় ফাহিমের চিৎকার শুনে বড় ভাই আল আমীন ও তার মা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন ফাহিম বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে মাটিতে পড়ে রয়েছে। সেখান থেকে ফাহিমকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।


রাশিদুল ইসলাম ফাহিম ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সম্প্রতি বাংলায় এমএ পাশ করেছেন।


পাশ করার পর থেকে তিনি বাড়িতে কৃষিকাজের পাশাপাশি পোলট্রি, গরু ও মাছের খামার গড়ে তোলেন।


ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাকিব হাসান জানান, শুক্রবার রাত ১২টার সময় বিদ্যুৎস্পর্শ আহত এক রোগী হাসপাতালে আনা হয়। তিনি ঘটনাস্থলেই মারা গিয়েছেন।

Tag
আরও খবর


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১৩ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে


এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার

১৯ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে