নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিজয়নগর গ্রামে দিন দিন বাড়ছে চুরি ও মাদক

ময়মনসিংহ জেলায় এখন মাদকের দাপট শহর থেকে সেই প্রত্যন্ত গ্রাম অবধি পৌঁছে গেছে। মাদকের কারণেই দিন দিন বাড়ছে চুরি-ছিনতাই। 

এখন গ্রামের উঠতি বয়সের বখাটে যুবকরাও কাঁচা টাকার লোভে মাদক ব্যবসার ফাঁদে পা দিচ্ছে। 

ময়মনসিংহের ৭ নং চর-নিলক্ষীয়া ইউনিয়নের বিজয়নগর গ্রামে প্রায়ই বড় ধরনের চুরির ঘটনা ঘটে। বিজয়নগর এই গ্রামে প্রতি সপ্তাহে ১-২ বাড়িতে বড় ধরনের চুরির ঘটনা করে।গত ৩-৪ দিন আগে বিজয়নগর গ্রামের সিনিয়র সাংবাদিক ও ময়মনসিংহ হিউম্যান রাইটস ও প্রেস সোসাইটির ময়মনসিংহ জেলার সভাপতি মো: আব্দুল কাইয়ুম সুমন এর বাড়িতে বড় ধরনের পরিকল্পিতভাবে চুরি হয়।এই পরিকল্পিত চুরির ঘটনা তদন্তে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাছাড়া গ্রামে কিশোর অপরাধ বাড়ছে মাদকের কারনে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝে মাঝে অভিযান চালালেও সমাজে অপরাধ এবং মাদক গ্রহণের হার বেড়েই চলেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝে মাঝে অভিযান চালিয়ে গ্রেপ্তার করলেও জামিনে বেরিয়ে ফের মাদক কারবার ও সেবনে জড়িয়ে পড়ছে অপরাধীরা।

জানা গেছে প্রথমে সিগারেট ও গাঁজা দিয়ে শুরু করলেও ইয়াবা ও হেরোইন গ্রহণের মাত্রা এই গ্রামে সবচেয়ে বেশি।এই মাদকের টাকা জোগাড় করতে তারা চুরি ছিনতাই করে।এজন্য এখন বিজয়নগর গ্রাম সম্পূর্ণ অনিরাপত্তায় ও ভয়ে দিন কাটাচ্ছে এলাকাবাসী।

জেলা পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা সূত্রে জানা গেছে, মাদক রোধে ময়মনসিংহ নগরীর পাশাপাশি এখন গ্রামাঞ্চলেও পুলিশি তৎপরতা জোরালো হচ্ছে। প্রায়ই হচ্ছে অভিযান। আটক হচ্ছে অনেক ছোট-বড় মাদক বিক্রেতা। অনেকের নামে মামলা হচ্ছে।


Tag
আরও খবর


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১৩ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১২ ঘন্টা ৩৭ মিনিট আগে