নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নান্দাইলে ইউক্যালিপটাস-আকাশমনির ৩৪শ চারা ধ্বংস

নান্দাইলে ইউক্যালিপটাস-আকাশমনির ৩৪শ চারা ধ্বংস 


ময়মনসিংহের নান্দাইলে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংসের ক্ষতিপূরণ কর্মসূচির আওতায় ৩ হাজার ৪শ ইউক্যালিপটাস ও আকাশমনির চারা কেটে ধ্বংস করা হয়েছে।


ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচিত হওয়ায় সরকার এই গাছ রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করেছে। এই গাছগুলো মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে যা মাটির আর্দ্রতা কমিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে। তাই পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। 


এমন সিদ্ধান্ত দেশের মাঠপর্যায়ে বাস্তবায়নে সারা দেশেই নার্সারিগুলোতে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস কার্যক্রম শুরু করেছে কৃষি বিভাগ। 


তারই ধারাবাহিতায় ময়মনসিংহের নান্দাইলে চারা উৎপাদনকারী নার্সারিতে এ কার্যক্রম অব্যাহত রয়েছে।এর অংশ হিসাবে বৃহস্পতিবার (৩ জুলাই)নার্সারি মালিকদের উপস্থিতিতে ইউক্যালিপটাস ও  আকাশমনির চারা কেটে ধ্বংস করা হয়েছে।


নান্দাইল উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চারা কেটে ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন নান্দাইল উপজেলা  কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু আহমেদ মো.তারিফ, উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক, মাহমুদুল হাসান, কামাল হোসেন নার্সারি মালিক প্রমুখ।


এ সময় বাড়ির আশপাশে কিংবা ফসলের জমির আইলে রোপণ করা বড় বড় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের ক্ষতিকর প্রভাব সম্পর্কে স্থানীয়দের সচেতন করা হয় এবং দ্রুতই নিজ দায়িত্বে এই ক্ষতিকর গাছগুলো কেটে ফেলার পরামর্শও প্রদান করা হয়।

Tag
আরও খবর


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১৩ দিন ১ ঘন্টা ৩০ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে