নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঈশ্বরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত




ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পরিবেশবান্ধব কৃষিচর্চা ও ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য ছিলÑ“বালাই নাশকের অপব্যবহার রোধ করে মাটির স্বাস্থ্য সুরক্ষা ও উন্নত জাতের ধান চাষের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি”।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রাণী চৌহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামার বাড়ি ময়মনসিংহের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. উম্মে হাবিবা। তিনি বলেন, “মাটির উর্বরতা রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজন ভারসাম্যপূর্ণ বালাই ব্যবস্থাপনা ও আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রয়োগ।”তিনি আরো বলেন, “বর্তমান বিশ্বে কৃষি শুধু খাদ্য উৎপাদনের মাধ্যম নয়, এটি এখন বৈজ্ঞানিক প্রযুক্তিনির্ভর একটি উন্নয়ন ক্ষেত্র। টেকসই কৃষির জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণ, উন্নত জাত নির্বাচন, এবং পরিবেশবান্ধব চাষাবাদ। এই কংগ্রেস কৃষকদের সেই দিকনির্দেশনাই দিচ্ছে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার কংগ্রেস প্রকল্পের মনিটরিং অফিসার সালাহ উদ্দিন কায়সার। তিনি বলেন,“আমরা চাই প্রতিটি কৃষক যেন কৃষির প্রতি আগ্রহী হয়, আর কৃষিকে করে তোলে লাভজনক। এক্ষেত্রে তথ্যভিত্তিক প্রশিক্ষণ ও সচেতনতা জরুরি। এ লক্ষ্যে ঈশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌর সভায় পার্টনার ফিল্ড স্কুল স্থাপন করা হবে। ”

এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল ওয়াহেদ খান, সাংবাদিক আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম তালুকদার, কৃষক প্রতিনিধি মাসুদ মিয়া প্রমুখ।

কৃষক প্রতিনিধি মাসুদ মিয়া বলেন, আমরা এই কংগ্রেস স্কুল থেকে অনেক কিছু শিখব। অতিমাত্রায় বালাই নাশক ব্যবহারের কারণে মাটির যে কি ক্ষতি হতো, তা আজকের আলোচনায় বুঝতে পেরেছি সঠিক নিয়ম মেনে চলা কতটা জরুরি। তারা আশা প্রকাশ করেন, এধরনের প্রশিক্ষণমূলক সভা নিয়মিতভাবে হলে কৃষি খাতে আরও ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। কংগ্রেসে পরিবেশবান্ধব পদ্ধতিতে চাষাবাদ, কম খরচে অধিক ফলন এবং কীটনাশক ব্যবহারের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী কৃষকরাও তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।


Tag
আরও খবর


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১৩ দিন ৫ ঘন্টা ৫২ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১৭ ঘন্টা ২৩ মিনিট আগে


এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার

১৯ দিন ১৩ ঘন্টা ১২ মিনিট আগে