নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে নান্দাইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


ফিলিস্তিনের গাজায় ইসরাইল কর্তৃক বোমা হামলা ও ভারতের নাগপুরে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 


মিছিলটি শহরের উপজেলা পরিষদের সম্মুখ হতে শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে শহীদ মিনারের কাছে এসে শেষ হয়।  


ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতী তারিক জামিলের সভাপতিত্বে যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাও: হুমায়ূন কবির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ মাহাদী হাসান মিম্মান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল আহাদ,সেক্রেটারি  মাওলানা ফজলুল করীম। 


সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,একজন মুসলমান হিসেবে আমরা অত্যন্ত বিক্ষুব্ধ এবং শোকাহত। এই সময়ে ইসরাইল বাহিনী ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে শত শত নারী-পুরুষ ও শিশুকে নির্বিচারে হত্যা করছে। আমরা ঘরে বসে থাকতে পারি না। সেজন্য আমরা নান্দাইলে শোকাহত হয়ে ইসরাইল বাহিনীর বর্বর হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।


বক্তারা আরও বলেন, ভারতের নাগপুরে মুসলিম নিপিড়ন বন্ধ করার জন্য ভারতের দৃষ্টি আকর্ষণ করছি। যদি অনতিবিলম্বে মুসলিমদের ওপর অত্যাচার নিপীড়ন বন্ধ করা না হয়, তাহলে ছাত্র জনতা মার্চ টু নাগপুর করতে বাধ্য হবে।


এসময় বিশ্বের সব মুসলমানদের একত্রিত হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানান তারা। বাংলাদেশ সরকারের কাছেও ইসরায়েলের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানানোর জন্য তারা আহ্বান জানান।


এসময় উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তরের সেক্রেটারি মেহেদী হাসান পলাশ   নান্দাইল শাখার সহ-সভাপতি মুহাম্মাদ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক, মুহাম্মাদ এমদাদুল হক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সহ-সভাপতি, মাওলানা দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক, মাওলানা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সহ-সভাপতি, মুহাম্মাদ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক, আশরাফুল ইসলাম শামিম এছাড়াও বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ ও তৌহিদি জনতা  প্রমুখ। 

আরও খবর


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১৩ দিন ৫ ঘন্টা ৫২ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১৭ ঘন্টা ২৩ মিনিট আগে


এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার

১৯ দিন ১৩ ঘন্টা ১২ মিনিট আগে