টিচার্স এসোসিয়েশন অব মধুপুর এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জের প্রাথমিক ,মাধ্যমিক,মাদ্রাসা ও কলেজ শিক্ষকদের নিয়ে গঠিত টিচার্স এসোসিয়েশন অব মধুপুর এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ মার্চ) মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে টিচার্স এসোসিয়েশন অব মধুপুর এর কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
টিচার্স এসোসিয়েশনের আহবায়ক মো. শামছুল হকের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মকবুল হোসেন,প্রধান শিক্ষক আমিরুল ইসলাম,উমর ফারুক,আব্দুল হাকিম,ফারুক আহমেদ,রুহুল আমিন বাবুল,সুপার রুহুল আমিন,সিনিয়র শিক্ষক আব্দুল হাই,আবু সাঈদ খান, রুহুল আমীন,আব্দুল মান্নান,প্রভাষক শাহাব উদ্দিন,হাবিবুর রহমান প্রমুখ।দোয়া ও ইফতার মাহফিলে শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
ইফতার পূর্ববর্তী সময়ে দেশ ও জনগণের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সুপার রুহুল আমিন।
৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬ দিন ১২ ঘন্টা ১৬ মিনিট আগে
১৩ দিন ৪ ঘন্টা ৪২ মিনিট আগে
১৫ দিন ১৬ ঘন্টা ১৩ মিনিট আগে
১৯ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে
১৯ দিন ১২ ঘন্টা ৭ মিনিট আগে
২৩ দিন ১৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৪ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে