নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ছোঁয়া

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ছোঁয়া


ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বাল্যবিয়ে বন্ধে কাজ করার জন্য   বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় স্থান পাওয়া ময়মনসিংহের নান্দাইলের মেয়ে সানজিদা ইসলাম ছোঁয়া। 


শনিবার(১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার  আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া গ্রামে ছোঁয়াদের নিজ বাড়িতে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন এবং নান্দাইল বইপড়া আন্দোলনের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।


নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল নিজ হাতে  উপজেলা পরিষদের পক্ষ থেকে সানজিদা ইসলাম ছোঁয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। 


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সহকারী কমিশনার (ভূমি) এটি এম আরিফ।


নান্দাইল বইপড়া আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান সাংবাদিক এনামুল হক বাবুল।


এসময় উপস্থিত ছলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, সাংবাদিক আলম ফরাজি,রমেশ কুমার পার্থ,প্রভাষক আমিনুল হক বুলবুল, সাংবাদিক ফরিদ মিয়া,বইপড়া আন্দোলনের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম প্রমুখ। 


নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল বলেন,বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় স্থান পাওয়া আমাদের নান্দাইলের মেয়ে সানজিদা ইসলাম ছোঁয়া। বাল্যবিয়ে বন্ধে কাজ করার জন্য তিনি এ সন্মানে ভূষিত হয়েছেন।তার এ অর্জনে নান্দাইলবাসী হিসাবে আমরা আজ গর্বিত। এটি নিঃসন্দেহে সারা বাংলাদেশের জন্য গর্ব। উপজেলা পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খুব শিগগীর আমরা ছোঁয়াকে সংবর্ধনা প্রদান করবো।


প্রসঙ্গত,বাল্যবিয়ে বন্ধে কাজ করার জন্য   বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় সানজিদা ইসলাম ছোঁয়া স্থান পেয়েছেন। 

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ২০২২ সালের জন্য বিশ্বের ১০০ জন অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে। এতে স্থান পেয়েছেন সানজিদা ইসলাম ছোঁয়া।


মঙ্গলবার (৬ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে রাজনীতি ও শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া,অ্যাক্টিভিজম ও অ্যাডভোকেসি, স্বাস্থ্য ও বিজ্ঞান—এই চার ক্যাটাগরিতে এসব নারীর তালিকা প্রকাশ করে।


এরমধ্যে অ্যাক্টিভিজম ও অ্যাডভোকেসি শাখায় আছে সানজিদা ইসলাম ছোঁয়ার নাম।চারটি ক্যাটাগরিতে নির্বাচিত ওই তালিকার একটি ক্যাটাগরিতে ২১তম স্থানে রয়েছেন ছোঁয়া। 


২০১৪ সালে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা অবস্থায় সাতজন সহপাঠীকে নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে আন্দোলন গড়ে তুলে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। সাত সহপাঠী নিয়ে গড়ে তোলেন সংগঠন ‘ঘাসফড়িং’। সেখান থেকে বাল্যবিবাহ প্রতিরোধ গড়ে তোলেন।এ পর্যন্ত তারা ৫০টি বাল্যবিয়ে প্রতিরোধ করেছেন বলে জানা গেছে।এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হয়েও ছোঁয়া ঘাসফড়িংয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দলের নতুন সদস্যদের প্রশিক্ষণ দেন তিনি। তবে বর্তমানে তাঁরা প্রত্যেকে আলাদা আলাদা পরিসরে কাজ করছেন। 

Tag
আরও খবর


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১৩ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে


এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার

১৯ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে