ঈশ্বরগঞ্জে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। সোমবার উপজেলা পরিষদ হলরুমে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, মো. এরশাদুল আহমেদ গত ১৮ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর ২৬ ডিসেম্বর ঈশ্বরগঞ্জ উপজেলায় দায়িত্ব বুঝে নেন। মতবিনিময় ও পরিচিতি সভায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিত হয়ে উপজেলার বিভিন্ন সমস্যার কথা শুনেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমানসহ কর্মরত সাংবাদিকবৃন্দ।
৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
৬ দিন ১২ ঘন্টা ১৪ মিনিট আগে
১৩ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে
১৫ দিন ১৬ ঘন্টা ১০ মিনিট আগে
১৯ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে
১৯ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে
২৩ দিন ১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৪ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে