নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নিখোঁজের ১১ দিন পর লাশ মিলল নদীতে

Pময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ১১ দিন পর নদী থেকে খোদেজা খাতুন (৭২) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার বিকেলে উপজেলার গুপ্তেরগাওঁ গ্রামের খড়িয়া নদী থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে।নিহত খোদেজা উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পলাশকান্দা গ্রামের মৃত আব্দুল খালেক সরকারের স্ত্রী।


জানা যায়,খোদেজা খাতুনকে নিয়ে গত ০৫ নভেম্বর তার ছেলে সোহাগ সরকার রঘুরামপুর গ্রামে মামা আ. হেলিমের বাড়িতে যান।সেখানে মাকে রেখে চলে আসেন তিনি।গত ১০ নভেম্বর খোদেজা খাতুন ছোট ভাই আব্দুল হেলিমের বাড়ি থেকে তার বোনের বাড়ি গুপ্তেরগাঁও যাওয়ার জন্য বের হয়ে আসেন।কিন্তু তিনি বোনের বাড়িতে যাননি।এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না।


পরিবারের লোকজন তাকে আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন।একপর্যায়ে গত ১৮ নভেম্বর তার ছেলে সোহাগ সরকার ফুলপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।খোদেজা খাতুনকে খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সোমবার বিকেলে গুপ্তেরগাঁও গ্রামের হযরত আলীর ছেলে সামাদ (১৬) বাড়ির পাশে খড়িয়া নদীতে মাছ ধরতে গিয়ে একটি লাশ দেখতে পান।


পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে।এই লাশ নিখোঁজ খোদেজা খাতুনের বলে শনাক্ত করেন তার পরিবারের লোকজন।


পুলিশের ধারণা,ছোট ভাই আব্দুল হেলিমের বাড়ি থেকে তার বোনের বাড়ি গুপ্তেরগাঁও যাওয়ার পথে খড়িয়া নদী পার হওয়ার সময় নদীতে পড়ে যান এবং কচুরিপানার মধ্যে ডুবে মারা যান।


ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag
আরও খবর


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১৩ দিন ৪ ঘন্টা ২৪ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১৫ ঘন্টা ৫৫ মিনিট আগে


এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার

১৯ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে