নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভালুকায় চুরির অপবাদে এক ব্যক্তিকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ।



 ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় পূর্ব শত্রুতার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে চুরির অপবাদে নওশাদ খান (৪০) নামের এক ব্যক্তিকে মারপিটের অভিযোগ উঠেছে। পরে ৯৯৯ নম্বরে কল করা হলে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ করা হলে পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে।



বুধবার বিকেলে উপজেলার বাঁশিল গ্রামের রিপন মার্কেটের মিন্টু মিয়ার চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঁশিল গ্রামের মৃত কাছুম আলীর ছেলে আব্দুর রহমান কালা ও আব্দুস সাত্তারের সাথে প্রতিবেশি আব্দুল কাদিরের ছেলে নওশাদ খানের বিরোধ চলছিল। আব্দুস সাত্তার ও তার লোকজন নওশাদ খানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে স্থানীয় রিপন মার্কেটের মিন্টু মিয়ার চায়ের দোকানের সামনে চুরির অপবাদ দিয়ে খুঁটির সাথে বেঁধে বেদম প্রহার করে। খোঁজ পেয়ে পরিবারের লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়। পরে ভালুকা মডেল থানার এসআই মাহবুব তার ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি নওশাদ খানকে আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।



আহত নওশাদ খান জানান, তার বাবা ৯৭ সালে খুন হয়েছিলেন। আব্দুস সাত্তার ওই হত্যা মামলার আসামি। পূর্ব শত্রুতার জেরে তাকেও হত্যার উদ্দেশে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে চুরির অপবাদ দিয়ে খুঁটির সাথে বেঁধে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।


থানায় অভিযোগকারী আহত নওশাদ খানের স্ত্রী সেলিনা আক্তার জানান, প্রতিবেশি আব্দুস সাত্তার পূর্ব শত্রুতার জেরে তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে রিপন মার্কেটের মিন্টুর চায়ের দোকানের সামনে খুঁটিতে বেঁধে পায়েল, পিয়েল, মনির ও দেলোয়ার বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে বেদম মারপিট করে। কোনো উপায় না দেখে তিনি ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে পুলিশের সাহায্যে তার স্বামীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।


ভালুকা মডেল থানার এসআই মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ৯৯৯ নম্বরে খবর পাওয়ার পর তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত আব্দুস সাত্তার ও তার ছেলে পায়েলকে আটক করা হয়েছে।

Tag
আরও খবর


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১৩ দিন ৪ ঘন্টা ২৪ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১৫ ঘন্টা ৫৫ মিনিট আগে


এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার

১৯ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে